পাকিস্তান ও ইরানের মধ্যে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
শনিবার (২৫ এপ্রিল) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সাথে বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে একথা জানান তিনি।
বিজ্ঞাপন
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আমাদের মধ্যে অত্যন্ত উষ্ণ ও আন্তরিক মতবিনিময় হয়েছে। এছাড়া পাকিস্তান-ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করেছি।
এর আগে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার জানান, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাঘচির মধ্যে এই বৈঠকটি প্রায় দুই ঘণ্টা স্থায়ী ছিল।
যেখানে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি দুই দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ককে আরও সুসংহত করার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেছে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
/এএস




