রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ এএম

শেয়ার করুন:

নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে
ওয়াশিংটন হিলটন হোটেলে নিরাপত্তাকর্মীদের সতর্ক অবস্থান। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিল্টন হোটেলে হোয়াইট হাউজের সাংবাদিকদের জন্য নৈশভোজের আয়োজনে গুলির বিকট শব্দের ঘটনা ঘটেছে। 

এ সময় জরুরিভিত্তিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয়েছে। 


বিজ্ঞাপন


স্থানীয় সময় শনিবার ওয়াশিংটন হিলটন নামের ওই হোটেলে এ ঘটনা ঘটে।

ওই অনুষ্ঠান থেকে প্রচারিত টিভি ফুটেজে দেখা গেছে, ট্রাম্প খাবার টেবিলে বসে আছেন। ওই সময় হোটেলটির বাঙ্কেট হলে বিকট শব্দ শোনা যায়। এর কিছুক্ষণের মধ্যেই ট্রাম্পকে ঘিরে ফেলেন তার নিরাপত্তা বাহিনী। বাঙ্কেট হলের ভেতরই অনুষ্ঠানটি হচ্ছিল।

কিছু সংবাদমাধ্যমে বলা হচ্ছে, ওই বন্দুকধারীকে গুলি করে হত্যা করা হয়েছে।


বিজ্ঞাপন


হোয়াইট হাউসের একজন সহকারী জানিয়েছেন যে, ট্রাম্প বর্তমানে নিরাপদ আছেন। রয়টার্সের হয়ে কাজ করা একজন আলোকচিত্রী হোটেলের ভেতর চার থেকে ছয়টি বিকট শব্দ শুনতে পান। 

তবে তবে তা নৈশভোজের স্থানের খুব কাছে ছিল না বলে জানিয়েছেন তিনি। শব্দগুলো গুলির হতে পারে বলে বিবিসির খবরে উল্লেখ করা হয়েছে।

ওয়াশিংটন হিলটন হোটেলে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছিলেন ট্রাম্প। 

বিকট শব্দের পর সিক্রেট সার্ভিসের সদস্যরা নৈশভোজের স্থানে অবস্থান নেন। এ সময় উপস্থিত অতিথিদের টেবিলের নিচে আশ্রয় নিতে দেখা যায়।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর