শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০৯:২৮ পিএম

শেয়ার করুন:

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত

চলতি বছরের ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ শারজাহ মহাকাশ ও জ্যোতির্বিদ্যা হাব (এসএসএএইচ)।

জ্যোতির্বৈজ্ঞানিক গণনায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এসএসএএইচ জানিয়েছে, আগামী ১৭ মে আগামী ১৭ মে সন্ধ্যায় জিলহজের চাঁদ দেখা যেতে পারে। ১৮ মে হবে জিলহজের প্রথমদিন। সেই হিসেবে মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা (জিলহজের দশম দিন) ২৭ উদযাপিত হতে পারে। আর ২৬ মে হতে পারে আরাফাতের দিন।


বিজ্ঞাপন


এসএসএএইচ-এর গণনা অনুযায়ী, আগামী ১৭ মে হবে জিলক্বদ মাসের ২৯তম দিন। ওইদিন সংযুক্ত আরব আমিরাতের সময় রাত ১২:১৭ মিনিটে জিলহজ মাসের চাঁদের জন্ম হবে। ওইদিন সূর্যাস্তের সময় নতুন চাঁদের বয়স হবে প্রায় ১৮ ঘণ্টা ৩৯ মিনিট এবং এটি সূর্যাস্তের পর প্রায় ৫৭ মিনিট পর্যন্ত দৃশ্যমান থাকবে। আকাশ পরিষ্কার থাকলে ওইদিন খালি চোখেই চাঁদ দেখা সম্ভব হবে।

শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি হাবের পরিচালক অধ্যাপক হামিদ এমকে আল নাইমি নিশ্চিত করেছেন, চাঁদ দেখার প্রচেষ্টাকে সমর্থন করা এবং বৈজ্ঞানিক দক্ষতা ও ইসলামী আইনশাস্ত্র উভয়ের ওপর ভিত্তি করে ধর্মীয় ফতোয়া প্রদানে সহায়তা করার লক্ষ্যে কেন্দ্রটি ইতোমধ্যে তাদের বৈজ্ঞানিক গবেষণার ফলাফল সংযুক্ত আরব আমিরাতের ফতোয়া পরিষদে জমা দিয়েছে। তবে ঈদের দিনটি শুধুমাত্র সরাসরি চাঁদ দেখেই নির্ধারণ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

প্রসঙ্গত, যেহেতু বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ হয়, সেই হিসেবে ২৮ মে ঈদুল আজহা পালন করবেন বাংলাদেশের মুসলমানরা।

সূত্র: গালফ নিউজ


বিজ্ঞাপন


এমএইআ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর