শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

ইরানের স্পিকার গালিবাফের পদত্যাগ!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০৮:০৯ পিএম

শেয়ার করুন:

ইরানের স্পিকার গালিবাফের পদত্যাগ!

অভ্যন্তরীণ মতবিরোধের জেরে ইরানের পার্লামেন্টের স্পিকার ও ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় দেশটির প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ বাঘোর গালিবাফ পদত্যাগ করেছেন। 

শুক্রবার যুক্তরাজ্য-ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 


বিজ্ঞাপন


প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম দফার আলোচনায় ইরানের পারমাণবিক বিষয়টি অন্তর্ভুক্ত করার চেষ্টার জন্য গালিবাফকে তিরস্কার করা হয়েছিল এবং পদত্যাগে বাধ্য করা হয়েছে। 

ইরান ইন্টারন্যাশনাল আরও দাবি করেছে, সম্ভাব্য দ্বিতীয় দফার আলোচনার জন্য কট্টরপন্থী নেতা সাঈদ জালিলি তার স্থলাভিষিক্ত করা হতে পারে। 

এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানি ঘোষণা দেয়নি ইরান সরকার। 

অন্যদিকে পাকিস্তানি সূত্রগুলো নিশ্চিত করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিতে আজ শুক্রবার গভীর রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বে একটি ছোট প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। ফলে গালিবাফের পদত্যাগের বিষয়ে আভাস পাওয়া যাচ্ছে। 


বিজ্ঞাপন



এরআগে গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম দফার আলোচনায় অংশ নেয় গালিবাফের নেতৃত্বে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং কয়েকজন আইনপ্রণেতাসহ ইরানি প্রতিনিধিদল। এটি ছিল ১৯৭৯ সালের পর মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে প্রথম সরাসরি সাক্ষাৎ এবং ইরানের ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর সর্বোচ্চ পর্যায়ের বৈঠক। তবে ২১ ঘণ্টা ধরে বৈঠকের পরও কোনো সমাধান ছাড়াই শেষ হয় আলোচনা। 

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে দেশটির সর্বোচ্চ নেতাসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হওয়ার পর ট্রাম্প বারবার দাবি করেছেন, ইরানের শাসনব্যবস্থা ‘বিভক্ত’ হয়ে পড়েছে। 

গতকাল বৃহস্পতিবারও ট্রুথ স্যেশালে এক পোস্টে ট্রাম্প বলেছিলেন, ‘ইরান তাদের নেতা কে, তা নির্ধারণ করতে খুব হিমশিম খাচ্ছে! তারা জানেই না।’ 

ইরানের ভেতরে কট্টরপন্থী এবং মধ্যপন্থী নেতাদের মধ্যে এখন অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে দাবি করে তিনি আরও বলেন, ‘যুদ্ধক্ষেত্রে শোচনীয়ভাবে পরাজিত হওয়া ‘কট্টরপন্থী’ এবং মোটেও মধ্যপন্থী নয় (বরং সম্মান অর্জনকারী!) ‘মধ্যপন্থীদের’ মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব চলছে, যা এক ধরণের পাগলামি!’

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

এমএইআ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর