শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

গোপনে ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ পিএম

শেয়ার করুন:

গোপনে ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু

গোপনে প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা করিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

শুক্রবার এক্স-এ দেওয়া এক পোস্টে নিজের বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার ফলাফল প্রকাশ করে এই তথ্য জানান দখলদার প্রধানমন্ত্রী নিজেই। 


বিজ্ঞাপন


পোস্টে ৭৬ বছর বয়সী নেতানিয়াহু বলেছেন, বর্ধিত প্রোস্টেটের সফল অস্ত্রোপচারের পর নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণের সময় চিকিৎসকরা একটি প্রাথমিক পর্যায়ের ম্যালিগন্যান্ট টিউমার শনাক্ত করেন। তবে চিকিৎসার মাধ্যমে ‘সমস্যাটি দূর করা হয়েছে এবং এর কোনো চিহ্ন অবশিষ্ট নেই’।

নেতানিয়াহু আরও জানান, তিনি তার স্বাস্থ্য সংক্রান্ত নথি প্রকাশে বিলম্ব করার অনুরোধ করেছিলেন, যাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের সময় তা প্রকাশ না হয় এবং ইরান এটিকে প্রচারণার কাজে ব্যবহার করতে না পারে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, প্রথমবার ২০২৪ সালেই তিনি বর্ধিত প্রোস্টেটের জন্য প্রাথমিক অস্ত্রোপচার করিয়েছিলেন এবং তখন থেকে নিয়মিত চিকিৎসাধীন পর্যবেক্ষণে রয়েছেন। কিন্তু সাম্প্রতিক এক পরীক্ষার সময় ‘এক সেন্টিমিটারেরও কম আয়তনের একটি ছোট দাগ’ ধরা পড়ে।

পোস্টে তিনি বলেন, ‘আমার প্রোস্টেটে একটি ছোটখাটো সমস্যা ছিল, যার সম্পূর্ণ চিকিৎসা করা হয়েছে। ঈশ্বরকে ধন্যবাদ, সেই দিনগুলো এখন অতীত।’ 


বিজ্ঞাপন


দীর্ঘ পোস্টে নেতানিয়াহু আরও বলেন, তিনি চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কারণ, ‘যখনই আমি কোনো সম্ভাব্য বিপদ সম্পর্কে সময়মতো তথ্য পাই, আমি তাৎক্ষণিকভাবে তার সমাধান করতে চাই।’

তিনি আরও বলেন, ‘এটি জাতীয় পর্যায়ের ক্ষেত্রে যেমন সত্য, ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও ঠিক তেমনই সত্য’।

এ তথ্য এমন এক সময়ে সামনে এলো যখন ইরানের সঙ্গে যুদ্ধের একটি দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির মধ্যস্থতা করার আগামী কয়েক সপ্তাহের মধ্যে হোয়াইট হাউজ সফরে যাওয়ার কথা রয়েছে নেতানিয়াহুর। 

সূত্র: সিএনএন, বিবিসি

এমএইআ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর