শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

ইসরায়েল-লেবাননের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল ৩ সপ্তাহ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ এএম

শেয়ার করুন:

ইসরায়েল-লেবাননের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল ৩ সপ্তাহ
ছবি: ইন্টারনেট

দ্বিতীয় দফা বৈঠকে ইসরায়েল ও লেবাননের যুদ্ধবিরতি আরো তিন সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

হোয়াইট হাউসে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, আমরা চমৎকার একটি বৈঠক করেছি। তারা (ইসরায়েল-লেবানন) উভয়েই যুদ্ধবিরতি আরো তিন সপ্তাহ বাড়ানোর পক্ষে সম্মতি দিয়েছে।


বিজ্ঞাপন


উল্লেখ্য, ১৯৮২ সালে লেবাননে প্রতিষ্ঠিত সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ বর্তমানে বিশ্বের বৃহত্তম মুসলিম সশস্ত্র গোষ্ঠী। ইরানের মদতপুষ্ট এই গোষ্ঠীটি প্রতিষ্ঠালগ্ন থেকেই ব্যাপকভাবে ইসরায়েলবিরোধী।

হিজবুল্লাহ কখনো লেবাননের প্রকাশ্য রাজনীতিতে আসে না, নির্বাচনে সরাসরি অংশও নেয় না; কিন্তু দেশটির ক্ষমতার উল্লেখযোগ্য নিয়ন্ত্রণ তাদের হাতে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান শুরুর ২ দিন পর লেবাননে পৃথকভাবে সেনা অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। টানা ৪৫ দিন ধরে চলা অভিযানে লেবাননে নিহত হয়েছেন প্রায় ৩ হাজার মানুষ। গত ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল-লেবানন।


বিজ্ঞাপন


এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর