ইসরায়েলি দুই বিমান বাহিনীর প্রকৌশলীর বিরুদ্ধে ‘এফ-১৫’ যুদ্ধবিমানের গোপন তথ্য ও সংবেদনশীল ডেটা ইরানে পাঠানোর অভিযোগ এনে তাদের গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে ইসরায়েল এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
আন্তর্জাতিক সংবাদ সংস্থা ফারস-এর তথ্য অনুযায়ী, ইসরায়েলি সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলি বিমান বাহিনীর দুই প্রকৌশলীকে ইরানের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
ইসরায়েলের কানটিভি চ্যানেল জানিয়েছে, এই দুই ইসরায়েলি সামরিক সদস্যের বিরুদ্ধে অভিযোগ হলো সাম্প্রতিক সংঘর্ষের সময় এফ-১৫ যুদ্ধবিমানের গোপন তথ্য ও ডেটা ইরানে পাঠিয়েছে তারা।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই দুই প্রকৌশলী ইসরায়েলের তেলনোভ বিমানঘাঁটিতে এফ-১৫ যুদ্ধবিমান নিয়ে কাজ করতেন। তারা বিমানের ইঞ্জিন ডায়াগ্রাম সংক্রান্ত নথি এবং এই যুদ্ধবিমানগুলোর প্রশিক্ষক সম্পর্কিত কিছু ছবিও ইরানে পাঠিয়েছেন বলে দাবি করা হয়েছে।
এতে আরও দাবি করেছে, তেহরান তাদেরকে ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক প্রধান হার্জি হালেভি এবং অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে বলেছিল।
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়েছে, তেলআবিব কর্তৃপক্ষ এই দুই বিমান বাহিনীর সদস্যের একজনের বিরুদ্ধে অভিযোগকে নিম্নস্তরের গুপ্তচরবৃত্তি থেকে বাড়িয়ে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে পরিণত করার বিষয়টি ভেবে দেখছে। তেলনোভ ঘাঁটিতে আরও ৮ জন সেনা এই দুই প্রকৌশলীর কার্যকলাপ সম্পর্কে জানতেন বলে সন্দেহ করা হচ্ছে, তবে তারা তা কর্তৃপক্ষকে জানায়নি।
এমএমএস




