বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ঢাকা

গাজার নামে তহবিল গঠনে ট্রাম্পের গোপন বৈঠক!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ০২:০০ পিএম

শেয়ার করুন:

গাজার নামে তহবিল গঠনে ট্রাম্পের গোপন বৈঠক!

যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠনের নাম করে তহবিল গঠনে চেষ্টায় গোপনে বৈঠক করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৈরি আন্তর্জাতিক মঞ্চ ‘বোর্ড অফ পিস’।

ফিনান্সিয়াল টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের সংস্থা ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সম্প্রতি গোপন বৈঠক করেছেন ‘বোর্ড অফ পিস’-এর সদস্যেরা।


বিজ্ঞাপন


ইতিমধ্যেই ‘বোর্ড অফ পিস’-এর সদস্যরাষ্ট্রগুলির তরফে গাজার পুনর্গঠনের জন্য ৫০০ কোটি ডলারেরও বেশি অর্থসাহায্যের আশ্বাস মিলেছে। 

দুবাইয়ের ‘লজিস্টিক জায়ান্ট’ ডিপি ওয়ার্ল্ড তার বড় অংশের কাজ পেতে পারে বলে প্রকাশিত প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে। 

গাজার অবকাঠামো উন্নয়ন, ত্রাণ ও পণ্য সরবরাহ ব্যবস্থাকে কীভাবে পরিচালনা করা যায়, মূলত সেটিই ছিল বৈঠকের মূল লক্ষ্য। তবে পুরো প্রক্রিয়ায় ফিলিস্তিনকে আড়াল ও  গুরুত্বহীন করে রাখা নিয়ে প্রশ্ন উঠেছে ইতিমধ্যেই।

ইসরায়েলের হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। এই পরিস্থিতিতে গাজার পুনর্গঠনের জন্য ট্রাম্পের উদ্যোগেই গত ২৩ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে বোর্ড অফ পিস-এর সূচনা হয়। 

আমেরিকার তরফে ভারত-সহ বিভিন্ন দেশকে এই শান্তিগোষ্ঠীতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়। যদিও ভারত এতে যোগ দেয়নি। 

ট্রাম্প বৈঠকে জানিয়েছিলেন, গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেবে আমেরিকা। তার পর সেখানে তৈরি হবে ‘রিভিয়েরা অব দ্য মিডল ইস্ট’। 

ট্রাম্পের ওই ঘোষণার পরেই প্রশ্ন ওঠে, শান্তিপ্রক্রিয়ার আড়ালে কি পশ্চিম এশিয়ায় ব্যবসা বাড়াতে সক্রিয় হয়েছেন ট্রাম্প! এবার গোপন বৈঠক ফের উস্কে দিল সেই জল্পনা।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর