ইরানের শিক্ষামন্ত্রী আলিরেজা কাজেমি জানিয়েছেন, মার্কিন-ইসরায়েলি হামলায় দেশটির ১,৩০০টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছিল।
এর মধ্যে এখন পর্যন্ত ৭৭৫টি স্কুল মেরামত করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এই খবর জানিয়েছে।
বিজ্ঞাপন
কাজেমি বলেন, প্রায় ২০টি স্কুল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তেহরান, কেরমানশাহ, ইসফাহান এবং হরমোজগান প্রদেশে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।
তিনি আরও জানান, যেসব স্কুলে বেশি ক্ষতি হয়েছে, সেগুলোর মেরামত অক্টোবরের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।
শিক্ষামন্ত্রী বলেন, হামলার মধ্যেও পড়াশোনা থামেনি। সরাসরি বা অনলাইনে ক্লাস চলেছে। ইরানের টেলিভিশন স্কুলের মাধ্যমেও শিক্ষা কার্যক্রম চালু ছিল।
বিজ্ঞাপন
কাজেমি আরও জানান, শিক্ষার্থীদের মানসিক সহায়তার জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থাও করা হয়েছে।
এ ছাড়া মিনাবের শাজারেহ তাইয়েবেহ বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭০ জনের স্মরণে স্কুলগুলোতে শোকসভা করা হয়েছে। নিহতদের বেশিরভাগই ছিল ছাত্রী ও তাদের শিক্ষক।
-এমএমএস




