মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

ভোটের আগে হুমায়ুনের দলে ভাঙন, তৃণমূলে যোগ দিলেন ৫ প্রার্থী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পিএম

শেয়ার করুন:

ভোটের আগে হুমায়ুনের দলে ভাঙন, তৃণমূলে যোগ দিলেন ৫ প্রার্থী

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ঠিক আগমুহূর্তে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেওয়া হুমায়ুন কবীরের দল আম জনতা উন্নয়ন পার্টিতে (এজেউপি) ভাঙ্গন দেখা দিয়েছে। প্রথম দফার ভোটগ্রহণের মাত্র দুই দিন আগে পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদে দলটির ৫ প্রার্থী যোগ দিয়েছেন মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূলে। ঘটনা জানাজানি হতেই রাজনৈতিক মহলে শোরগোল ছড়িয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে দুর্গাপুরে তৃণমূলের জেলা কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই দলবদল সম্পন্ন হয়। পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী তথা জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর হাত ধরে ঘাসফুল শিবিরে যোগ দেন রানিগঞ্জের প্রার্থী রাহুল ঘোষ, দুর্গাপুর পূর্ব কেন্দ্রের রুবিনা বেগম, বারাবনির অদ্বৈত দাস এবং পাণ্ডবেশ্বরের জুবেদ শেখ। এতে জেলার ৮ প্রার্থীর মধ্যে ৪ প্রার্থী হুমায়ুন কবীরের দলত্যাগ করলেন। এর পাশাপাশি মুর্শিদাবাদের খড়গ্রাম কেন্দ্রের প্রার্থী যাদব দাসও এদিন তৃণমূল শিবিরে যোগ দেন। 


বিজ্ঞাপন


image

মূলত, হুমায়ুন কবীরের একটি ‘গোপন’ ভিডিও প্রকাশ করে রাজ্য রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে তৃণমূল কংগ্রেস। ১৯ মিনিটের ওই ভিডিওতে বিজেপির সঙ্গে হুমায়ুনের ‘গোপন আঁতাত’-এর কথা উঠে এসেছে বলে দাবি করেছে দলটি।

গত ৯ এপ্রিল এক সংবাদ সম্মেলনে কথিত এই ‘স্টিং অপারেশন’-এর ভিডিও প্রকাশ করে রাজ্যের শাসকদল তৃণমূল দাবি করেছে, মুসলিম ভোট ভাগ করে বিজেপিকে সুবিধা করে দিতে গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কোটি কোটি টাকার গোপন চুক্তি করেছেন হুমায়ুন। 

এদিকে ‘গোপন ভিডিও’ ফাঁস হতেই হুমায়ুন কবীরের সঙ্গে জোট ভেঙ্গে দেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম)-এর প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। আসন্ন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তার দল মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন (মিম) একক ভাবেই লড়াই করবে বলেও জানান তিনি। 

এক্স হ্যান্ডলে মিম জানিয়ে দিয়েছিল, হুমায়ুন কবীরের মন্তব্যে এটা স্পষ্ট, বাংলার মুসলিমরা কতটা অসহায়। মুসলিম সম্প্রদায়ের সততা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে, এমন কোনও বক্তব্যের সঙ্গে যুক্ত থাকবে না মিম।

তবে  হুমায়ুন কবীর বলেছিলেন, 'ভিডিওটার কিছুটা সত্যতা আছে।’ তবে এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ভিডিওটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ‘ভুয়া’ বলে দাবি করেছে তিনি। 

উল্লেখ্য, দলবিরোধী কাজ এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে ২০২৪ সালের ডিসেম্বরে হুমায়ুনকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করে তৃণমূল কংগ্রেস। এরপর গত বছরের ডিসেম্বরে মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে আলোচনায় এসেছিলেন। এরপরই গড়েন নিচের নতুন দল- আম জনতা উন্নয়ন পার্টির (এজেউপি)। 

তবে তৃণমূলের দাবি, মুসলিম ভোট কাটাকাটি করে বিজেপিকে জেতাতেই ‘বি’ এবং ‘সি’ টিম হিসেবে এই দলগুলো মাঠে নেমেছে। ধর্মীয় আবেগকে পুঁজি করে ভোট কেনাবেচার লক্ষ্যেই তিনি এই পরিকল্পনা করেছেন।

প্রসঙ্গত, আগামী ২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনে দুই ধাপে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ফলাফল ঘোষণা করা হবে ৪ মে। 

সূত্র: এবিপি

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর