সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ঢাকা

মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পিএম

শেয়ার করুন:

মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

ইরানের একটি জাহাজ জব্দের জেরে ওমান সাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। 

সোমবার (২০ এপ্রিল) এ তথ্য জানিয়েছে ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজ। এরআগে ইরানের পতাকাবাহী একটি জাহাজ জব্দ করে সেটি নিজেদের নিয়ন্ত্রণে নেয় মার্কিন নৌবাহিনী।


বিজ্ঞাপন


তবে ইরানের ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজে কোনো ধরনের ক্ষয়ক্ষতির তথ্য এখনো জানা যায়নি। খবর বিবিসির।

মার্কিন সেনারা জাহাজ জব্দ করার পর ইরানের সেনাবাহিনীর সর্বোচ্চ অপারেশনাল ইউনিট খাতাম আল-আম্বিয়া হুঁশিয়ারি বার্তায় বলেছিল, জাহাজ জব্দ করা যুদ্ধবিরতির লঙ্ঘন। আর এই লঙ্ঘনের কঠোর জবাব দেওয়া হবে।

টানা ৪০ দিনের যুদ্ধের পর গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়। যা আগামী ২২ এপ্রিল পর্যন্ত চলবে।


বিজ্ঞাপন


যুদ্ধবিরতি শুরুর পর গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশ আলোচনায় বসেছিল। সেখানে প্রায় ২১ ঘণ্টা আলোচনা হলেও তারা কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি।

রোববার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন তিনি সোমবার তার প্রতিনিধিদের ইসলামাবাদে আবারও আলোচনার জন্য পাঠাবেন। 

ট্রাম্প হুমকি দিয়ে বলেন, যদি ইরান এবার তাদের শর্ত অনুযায়ী চুক্তি না করে তাহলে তাদের সব বিদ্যুৎকেন্দ্র এবং ব্রিজ ধ্বংস করে দেওয়া হবে।

কিন্তু রোববার জাহাজ জব্দের পর এই আলোচনার সম্ভাবনা অনেকটা কমে গেছে। ইরানি সংবাদমাধ্যমগুলো রোববার রাতে জানায়, ইসলামাবাদে ইরান সরকারের কোনো প্রতিনিধি আলোচনার জন্য যাবেন না।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর