রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

হরমুজ প্রণালিতে ভারতীয় দুই জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৭:১৪ এএম

শেয়ার করুন:

Harmuz Pranali
ভারতীয় পতাকাবাহী দুটি বাণিজ্যিক জাহাজে গুলি চালানোর ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়ে ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত সরকার। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে ভারতীয় পতাকাবাহী দুটি বাণিজ্যিক জাহাজে গুলি চালানোর ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়ে ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত সরকার। শনিবার (১৮ এপ্রিল) প্রণালি অতিক্রমকালে ইরানি গানবোট থেকে ওই জাহাজগুলোতে গুলি চালানো হয় বলে অভিযোগ উঠেছে।

ভারতের পক্ষ থেকে ইরানের কাছে এই ঘটনার ব্যাখ্যা চেয়ে জাহাজ দুটিতে হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। একইসঙ্গে ভারতের উদ্দেশ্যে আসা সব বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য দিল্লি তেহরানের প্রতি আহ্বান জানিয়েছে।


বিজ্ঞাপন


ঘটনার আগে ‘ভাগ্য লক্ষ্মী’ নামের একটি জাহাজের নাবিকরা ইরানি নৌবাহিনীর সঙ্গে তাদের কথোপকথনের তথ্য প্রকাশ করে। এর কিছুক্ষণ পরেই গুলি চালানোর ঘটনা ঘটে।

অন্যদিকে, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ রাখা হয়েছে। সংস্থাটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই প্রণালির দিকে এগিয়ে আসা যেকোনো নৌযানকে ‘শত্রুর সঙ্গে সহযোগিতাকারী’ হিসেবে গণ্য করা হবে।

সম্প্রতি মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তির পর প্রণালি খুলে দেওয়া হয়েছিল এবং বন্ধ হওয়ার আগে এক ডজনের বেশি জাহাজ নিরাপদে পার হয়েছিল। কিন্তু যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে পুনরায় প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরান।


বিজ্ঞাপন


এ পরিস্থিতিতে উপকূলীয় অঞ্চলে ভারতীয় জাহাজ চলাচল ঝুঁকির মুখে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। দিল্লির তরফ থেকে জানানো হয়েছে, ইরানের কঠোর অবস্থানের জেরে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সূত্র: আল-জাজিরা

এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর