সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ঢাকা

ইরানের ২১ জাহাজ ফেরত পাঠানোর দাবি মার্কিন বাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০১:০৭ পিএম

শেয়ার করুন:

ইরানের ২১ জাহাজ ফেরত পাঠানোর দাবি মার্কিন বাহিনীর

পারস্য উপসাগর ও আরব সাগরকে সংযুক্তকারী ১০০ মাইল দীর্ঘ গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রনালী দিয়ে বিশ্বের মোট তেলের প্রায় ২০ শতাংশ পরিবহন করা হয়। 

পাকিস্তানে অনুষ্ঠিত ইরান-যুক্তরাষ্ট্রের প্রথম শান্তি বৈঠক ভেস্তে যাওয়ার পর গত সোমবার (১৩ এপ্রিল) এই প্রণালীর পূর্ব উপকূল এবং ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ শুরু করেছে যুক্তরাষ্ট্র। খবর আনাদোলুর।


বিজ্ঞাপন


মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সতর্ক করে দিয়ে বলেছে, যেকোনো দেশের পতাকাবাহী জাহাজ এই অবরোধ উপেক্ষা করলে সেটিকে আটকানো, ফেরত পাঠানো বা জব্দ করা হতে পারে। এ অভিযান পরিচালনায় ১৫টির বেশি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, ভেনেজুয়েলার উপকূলে মাদক পাচারকারীদের বিরুদ্ধে যেভাবে জাহাজে হামলা চালানো হয়েছিল, ইরানের বন্দর থেকে যাওয়া জাহাজগুলোর বেলায়ও একই পদক্ষেপ নেওয়া হবে।

মার্কিন বাহিনী জানিয়েছে, ইরানের বন্দরে অবরোধ আরোপ করার পর থেকে এ পর্যন্ত ২১টি জাহাজকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

ইরানের বন্দরে প্রবেশ বা প্রস্থানের চেষ্টাকারী জাহাজগুলোকে শনাক্ত করতে আরব সাগরে টহল দিচ্ছে ইউএসএস মাইকেল মারফি ডেস্ট্রয়ার।

শুক্রবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ শুরু হওয়ার পর থেকে মার্কিন বাহিনী ২১টি জাহাজ ফেরত পাঠিয়েছে।

মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্টে সেন্টকম বলেছে, নৌ অবরোধ কার্যকর করতে ১৭ এপ্রিল আরব সাগরে গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস মাইকেল মারফি টহল দেয়েছে।

এতে আরও বলা হয়েছে যে, অবরোধ শুরু হওয়ার পর থেকে ২১টি জাহাজ মার্কিন বাহিনীর নির্দেশনা মেনে ঘুরে ইরানে ফিরে গেছে।

২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর এবং ১৩ এপ্রিল মার্কিন নৌ অবরোধ ঘোষণার পর থেকে হরমুজ প্রণালী দিয়ে নৌ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ প্রতিদিন এই প্রণালী দিয়ে হয়ে থাকে এবং বর্তমানে এই জলপথে নিরাপত্তাহীনতার কারণে তেলের দামের পাশাপাশি জাহাজ চলাচল ও বীমার খরচও বেড়েছে।

শুক্রবার ইরান জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতে কার্যকর হওয়া লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি অনুসারে হরমুজ প্রণালী এখন বাণিজ্যিক জাহাজের জন্য সম্পূর্ণরূপে উন্মুক্ত, তবে একটি নির্ধারিত পথ ধরে এবং শর্ত সাপেক্ষে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আমাদের লেনদেন ১০০ শতাংশ সম্পন্ন না হওয়া পর্যন্ত, অর্থাৎ একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত, এই নৌ অবরোধ বলবৎ থাকবে।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর