শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠক হবে ‘ঐতিহাসিক’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩০ এএম

শেয়ার করুন:

চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠক হবে ‘ঐতিহাসিক’: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠকটি বিশেষ এবং সম্ভাব্য "ঐতিহাসিক" হবে।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ লিখেছেন, প্রেসিডেন্ট শি জিনপিং হরমুজ প্রণালী দ্রুত উন্মুক্ত হওয়ায় অত্যন্ত খুশি। খবর আনাদোলুর।


বিজ্ঞাপন


ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে আসন্ন বৈঠক নিয়ে বড় ধরনের আশাবাদ ব্যক্ত করেছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোসালে-এ দেওয়া এক বার্তায় তিনি অনুষ্ঠিতব্য ওই বৈঠককে ‘বিশেষ’ ও ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এই আলোচনা থেকে উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ফল আসতে পারে বলে আমি বিশ্বাস করি। তার ভাষায়, এই বৈঠক দুই পরাশক্তির সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

তিনি আরও যোগ করেন, আমি প্রেসিডেন্ট শি-র সঙ্গে বৈঠকের জন্য উন্মুখ হয়ে আছি — অনেক কিছু অর্জিত হবে!

অন্য এক পোস্টে ট্রাম্প দাবি করেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় চালু হওয়ার প্রক্রিয়ায় শি জিনপিং ‘খুবই সন্তুষ্ট’ হয়েছেন। এই জলপথ স্বাভাবিক হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে বলেও ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রেক্ষাপট, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং রুশ তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তের ঠিক পরেই ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক কূটনীতিতে বিশেষ তাৎপর্য বহন করছে।

ধারণা করা হচ্ছে, সম্ভাব্য এই বৈঠকে বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা, ভূরাজনৈতিক উত্তেজনা এবং বৈশ্বিক অর্থনীতি—এসব গুরুত্বপূর্ণ ইস্যু প্রাধান্য পেতে পারে। তবে, ট্রাম্প বৈঠকের কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ করেননি।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর