শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

হরমুজ খোলার ঘোষণা দিয়ে কড়া সমালোচনার মুখে ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫৯ এএম

শেয়ার করুন:

হরমুজ খোলার ঘোষণা দিয়ে কড়া সমালোচনার মুখে ইরানি পররাষ্ট্রমন্ত্রী

চলমান যুদ্ধবিরতির বাকি সময়টুকু বিশ্বের অন্যতম ব্যস্ত এই তেল পরিবহন পথটি বাণিজ্যিক জাহাজের জন্য খোলা থাকবে বলে ঘোষণা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তবে সামাজিক মাধ্যম এক্সে ইংরেজিতে এ বিষয়ে তিনি যে পোস্টটি দিয়েছেন, তা নিয়ে নিজের দেশেই সমালোচনার মুখে পড়েছেন তিনি। দেশটির বেশ কয়েকটি সংবাদমাধ্যমও কড়া প্রতিক্রিয়া জানিয়েছে।

এক্স পোস্টে আরাঘচি লিখেছিলেন, ‘লেবাননে যুদ্ধবিরতির সঙ্গে সামঞ্জস্য রেখে, ইরানের ইসলামি প্রজাতন্ত্রের বন্দর ও নৌপরিবহন সংস্থা আগেই যে সমন্বিত রুট ঘোষণা করেছে, সে অনুযায়ী যুদ্ধবিরতির অবশিষ্ট সময়জুড়ে হরমুজ প্রণালি দিয়ে সব বাণিজ্যিক জাহাজের চলাচল সম্পূর্ণভাবে উন্মুক্ত ঘোষণা করা হলো’।


বিজ্ঞাপন


এদিতে তার এই পোস্টের পর ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বেশি গুরুত্ব দিয়েছে ‘সমন্বিত রুট’ বিষয়টিতে এবং প্রণালি দিয়ে সব বাণিজ্যিক জাহাজের চলাচল যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ের জন্য ‘সম্পূর্ণভাবে উন্মুক্ত’—এই অংশটি মূলত উপেক্ষা করেছে।

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সম্পৃক্ত বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি আরাঘচির পোস্টটিকে ‘খারাপ ও অসম্পূর্ণ” বলে উল্লেখ করেছে। তারা বলেছে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকলে এ ধরনের চলাচলকে ‘অকার্যকর’ বলে বিবেচনা করা হবে।

তাসনিম আরও বলেছে, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজেরই এ ধরনের যোগাযোগের পদ্ধতি নিয়ে পুনর্বিবেচনা করা উচিত’।

আইআরজিসির আধাসামরিক বাসিজ ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ক (এসএনএন) ইরানি কর্তৃপক্ষের কাছে ‘ব্যাখ্যা’ চেয়েছে, যাতে এই ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের ‘বিজয়’ হিসেবে যে ‘বর্ণনা’ সামনে আসছে, তা ‘চ্যালেঞ্জ করা ও ভেঙে দেওয়া’ যায়।


বিজ্ঞাপন


আইআরজিসি-ঘনিষ্ঠ আরেকটি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সিও কর্তৃপক্ষের প্রতি বিষয়টি ‘পরিষ্কার করার’ আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলেছে, এক্সে দেওয়া ‘সংক্ষিপ্ত ও তীক্ষ্ণ বক্তব্য’ ইরানের ভেতরের জনমতকে বোঝাতে উপযুক্ত নয়।

ফার্সের দাবি, ইরানিরা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, যাতে শত্রুপক্ষের বর্ণনা ও শত্রুতাপূর্ণ গণমাধ্যমকে এই বর্ণনার শূন্যতা পূরণ করতে দেওয়া না হয়।

মূলত, আরাঘচির ঘোষণার প্রতিক্রিয়ায় নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে একের পর এক পোস্ট দিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

একটি পোস্টে আজকের দিনটিকে বিশ্বের জন্য একটি ‘মহান ও উজ্জ্বল দিন’ হিসেবে বর্ণনা করেন ট্রাম্প লেখেন, ‘ইরান সম্মত হয়েছে যে তারা আর কখনো হরমুজ প্রণালি বন্ধ করবে না এবং এটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে না’।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরান পারস্য উপসাগরে পুঁতে রাখা মাইন অপসারণ করেছে বা অপসারণের প্রক্রিয়ায় রয়েছে।

এরআগের পোস্টে তিনি বলেছেন, ‘হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত এবং ব্যবসার জন্য প্রস্তুত। কিন্তু ইরানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি কার্যকর ও বহাল থাকবে—এবং তা চলবে যতক্ষণ না ইরানের সঙ্গে আমাদের লেনদেন শতভাগ সম্পূর্ণ হচ্ছে’।

ট্রাম্প আরও বলেন, ‘যেহেতু বেশিরভাগ বিষয়েই আলোচনা সম্পন্ন হয়েছে, তাই এই প্রক্রিয়াটি খুব দ্রুত সম্পন্ন হওয়া উচিত। এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ! প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প।’

সূত্র: বিবিসি, আলজাজিরা 

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর