বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন নেতানিয়াহু 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পিএম

শেয়ার করুন:

লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন নেতানিয়াহু 

যু্ধ বন্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের আজ প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন দেশটির মন্ত্রিসভার একজন সদস্য।

ইসরায়েলি আর্মি রেডিওকে দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটির সদস্য ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী গিলা গামলিয়েল এ কথা জানিয়েছেন। 


বিজ্ঞাপন


তিনি বলেন, ‘দুই রাষ্ট্রের মধ্যে সংলাপে এত বছরের সম্পূর্ণ বিচ্ছিন্নতার পর প্রধানমন্ত্রী প্রথমবারের মতো লেবাননের রাষ্ট্রপতির সঙ্গে কথা বলবেন এবং আশা করা যায়, এই পদক্ষেপটি শেষ পর্যন্ত সমৃদ্ধি বয়ে আনবে।’ 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লেবানন ও ইসরায়েলি নেতারা বৈঠকে বসছেন বলে ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর গামলিয়েলের এই বিবৃতিটি এসেছে। 

এর আগে, মার্কিন সময় বুধবার রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইসরায়েল ও লেবাননের নেতারা আজ বৃহস্পতিবার কথা বলবেন।

পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘প্রায় ৩৪ বছর এ দুই দেশের নেতাদের মধ্যে কোনো কথা হয়নি। আগামীকাল (আজ বৃহস্পতিবার) সেই আলাপ হতে যাচ্ছে। দারুণ ব্যাপার!, দুই দেশের মধ্যে একটু স্বস্তিদায়ক পরিবেশ তৈরির চেষ্টা করছি।’


বিজ্ঞাপন


তবে কোথায় এই বৈঠক হচ্ছে এবং কারা এই বৈঠকে প্রতিনিধিত্ব করবেন এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি ট্রাম্প। 

এদিকে বৃহস্পতিবার লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের একজন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, ইসরায়েলের সাথে হতে যাওয়া যোগাযোগের বিষয়ে তারা অবগত নন।

এরআগে গত ১৪ এপ্রিল ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মার্কো রুবিও উপস্থিতিতে বৈঠকে বসেছিলেন যুক্তরাষ্ট্রের ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েশিয়েল লাইটার এবং লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদেহ। তবে বৈঠকে আলোচনার ফলাফল কী হয়েছে— তা জানা যায়নি এবং সেই বৈঠকের পরও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।

প্রসঙ্গত, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর দুই দিন পর ২ মার্চ থেকে লেবাননেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় দেশটিতে নিহতের সংখ্যা ইতোমধ্যেই ২ হাজার ছাড়িয়েছে। আরও অন্তত ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। লেবাননের ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহও ইসরায়েল লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর