রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

মাঝ আকাশে বিমানযাত্রীকে ধর্ষণচেষ্টা, ভারতীয় গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পিএম

শেয়ার করুন:

মাঝ আকাশে বিমানযাত্রীকে ধর্ষণচেষ্টা, ভারতীয় গ্রেফতার

অস্ট্রেলিয়াগামী একটি বিমানে পাশের আসনে বসা এক নারী যাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ৫২ বছর বয়সী এক ভারতীয় যাত্রীকে গ্রেফতার করা হয়েছে।

অভিযুক্তের নাম সুধীর কুমার চৌহান। অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ জানিয়েছে, সোমবার (১৩ এপ্রিল) সিঙ্গাপুর থেকে পার্থগামী একটি উড়োজাহাজে এই ঘটনা ঘটে। খবর নিউইয়র্ক পোস্টের।


বিজ্ঞাপন


পুলিশ জানায়, উড়োজাহাজে ভ্রমণের সময় অভিযুক্ত ব্যক্তি পাশের আসনে বসা নারী যাত্রীকে ধর্ষণের চেষ্টা চালান। এতে আতঙ্কিত ওই নারী দ্রুত কেবিন ক্রুদের বিষয়টি জানান। পরে তাকে অন্য একটি আসনে সরিয়ে নেওয়া হয়।

উড়োজাহাজের কর্মীরা সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে অবহিত করেন এবং পুরো যাত্রাপথে অভিযুক্ত ব্যক্তির ওপর নজরদারি চালিয়ে যান। উড়োজাহাজটি পার্থে অবতরণ করার পরই তাকে গ্রেফতার করা হয়।

অভিযুক্তের বিরুদ্ধে ‘সম্মতি ছাড়া যৌন সম্পর্ক স্থাপন’ এবং ‘সম্মতি ছাড়া অশ্লীল আচরণ’-এর একাধিক অভিযোগ আনা হয়েছে।

ফেডারেল পুলিশের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট পিটার ব্রিনডাল এক বিবৃতিতে বলেন, প্রতিটি যাত্রীরই ভ্রমণের সময় নিরাপদ অনুভব করার অধিকার রয়েছে, বিশেষ করে উড়োজাহাজের মতো স্পর্শকাতর বাহনে যেখানে অন্য যাত্রীদের খুব কাছাকাছি থাকতে হয়।

তিনি আরও বলেন, যে কেউ অনাকাঙ্ক্ষিত স্পর্শ বা হয়রানির শিকার হলে যত দ্রুত সম্ভব নিরাপদভাবে কর্তৃপক্ষকে জানানো উচিত—হোক তা উড়োজাহাজের কর্মী, ফেডারেল পুলিশ বা বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী।

উড়োজাহাজ বা বিমানবন্দরে কোনো ধরনের অশোভন আচরণ গ্রহণযোগ্য নয়। আইন ভঙ্গ করলে যেকোনো যাত্রীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

একটি অস্ট্রেলিয়ান পত্রিকার খবরে অভিযুক্তের পরিচয় প্রকাশ করা হয়েছে। বর্তমানে তাকে হেফাজতে রাখা হয়েছে এবং শুক্রবার তার জামিন শুনানি নির্ধারিত রয়েছে।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর