বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

ন্যাটো থেকে বেরিয়ে যেতে স্লোভেনিয়ায় গণভোটের পরিকল্পনা 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০১:২২ পিএম

শেয়ার করুন:

ন্যাটো থেকে বেরিয়ে যেতে স্লোভেনিয়ায় গণভোটের পরিকল্পনা 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'পাগলামীর' কারণে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো থেকে বের হয়ে যাচ্ছে ইউরোপীয় দেশ স্লোভেনিয়া।

দেশটির পার্লামেন্টের নবনিযুক্ত স্পিকার জোরান স্টেভানোভিচ মঙ্গলবার বলেছেন, ন্যাটো থেকে স্লোভেনিয়ার বেরিয়ে যাওয়ার বিষয়ে একটি গণভোট আয়োজন করতে চান। খবর আনাদোলুর।


বিজ্ঞাপন


স্টেভানোভিচ দেশের সরকারি সম্প্রচার মাধ্যম আরটিভিএসএলও-কে বলেন, আমাকে বলতেই হচ্ছে যে- আমরা জনগণকে ন্যাটো ত্যাগের বিষয়ে একটি গণভোটের প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং আমরা এই গণভোটটির আয়োজন করব।

তিনি জোর দিয়ে বলেন, তার অবস্থান কোনো বিদেশি শক্তির সঙ্গে যুক্ত নয়। তিনি বলেন, আমার কোনো রুশপন্থী দৃষ্টিভঙ্গি নেই, কেবল স্লোভেনিয়াপন্থী দৃষ্টিভঙ্গিই আছে। আমরা মনে করি যে স্লোভেনিয়াকে অবশ্যই স্বাধীনভাবে, সার্বভৌমভাবে তার নীতি পরিচালনা করতে হবে।

আমাদের অবশ্যই বিশ্বের সব দেশের সঙ্গে, বিশেষ করে পরাশক্তিগুলোর সঙ্গে সহযোগিতা করতে হবে, কিন্তু এই সহযোগিতার অর্থ কখনোই অধীনতা হতে পারে না। সকলের সাথে সুসম্পর্ক, কিন্তু তা স্লোভেনিয়ার স্বার্থে,” তিনি যোগ করেন।

তিনি আন্তর্জাতিক সংঘাতে জড়িত হওয়া থেকে সরে আসার ইঙ্গিত দিয়ে বলেন, আমরা বিদেশি সামরিক ও কূটনৈতিক বিবাদে হস্তক্ষেপের ঘোর বিরোধিতা করি, কারণ এতে স্লোভেনিয়ার কোনো লাভ হয় না।

ন্যাটো ত্যাগের সম্ভাবনার কথা তুললেও স্টেভানোভিচ স্বীকার করেন যে ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে জনসমর্থন পাওয়ার সম্ভাবনা কম। তিনি উল্লেখ করেন যে ইইউ সদস্যপদ থেকে স্লোভেনিয়া এখনও উল্লেখযোগ্যভাবে লাভবান হচ্ছে।

তিনি আরও বলেন, তার দল অন্য নির্বাচনী প্রতিশ্রুতি পূরণেরও পরিকল্পনা করছে, যার মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্লোভেনিয়ার বেরিয়ে যাওয়ার পক্ষে জনসমর্থন অর্জন করা।

নিজের কূটনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা করতে গিয়ে স্টেভানোভিচ বলেন, তিনি মস্কো সফরের ইচ্ছা পোষণ করেন। 

তিনি বলেন, পশ্চিম ও পূর্বের মধ্যে যে প্রাচীর তৈরি হয়েছে তা সত্ত্বেও আমি সব দেশের সঙ্গে সেতুবন্ধন তৈরি করতে এবং ভালোভাবে সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়তে চাই।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর