কানাডার ফেডারেল নির্বাচনে পার্লামেন্ট এমপি হিসেবে বিপুল ভোটে জয়লাভ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় নাগরিক ডলি বেগম। তিনি দেশটির প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি, এরআগে এই পদমর্যাদায় আসতে পারেনি কোনো বাংলাদেশি।
মঙ্গলবার (১৪ এপ্রিল) কানাডীয় সংবাদমাধ্যম সিবিসি নিউজের এক প্রতিবেদন বলা হয়, দেশটির ক্ষমতাসীন লিবারেল পার্টির প্রার্থী হিসেবে তিনি অন্টারিও প্রদেশের টরন্টোর স্কারবোরো সাউথওয়েস্ট আসন থেকে জয় লাভ করেন ডলি।
বিজ্ঞাপন
এদিকে ডলি বেগমের এই অর্জনে শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় কার্নি বলেন, ‘স্কারবোরো সাউথওয়েস্টের নতুন এমপি হিসেবে নির্বাচিত হওয়ায় ডলি বেগমকে অভিনন্দন। ডলি তার সম্প্রদায়ের উন্নত ভবিষ্যতের জন্য অত্যন্ত জোরালো ও কার্যকর লড়াই চালিয়ে গেছেন এবং তার এই অভিজ্ঞতা একটি ন্যায়পরায়ণ কানাডা গঠনে বিশেষ ভূমিকা রাখবে।’
এছাড়াও ডলি বেগমের রাজনৈতিক দল লিবারেল পার্টিও তার এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছে।
দলটি তাদের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে বলা হয়, ‘স্কারবোরো সাউথওয়েস্টের আমাদের পরবর্তী লিবারেল এমপি ডলি বেগমকে অভিনন্দন! দীর্ঘ সময় ধরে ডলি তার পুরো সম্প্রদায়ের মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেছেন এবং এখন থেকে তিনি পার্লামেন্টে লিবারেল টিমের অংশ হিসেবে সেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।’
বিজ্ঞাপন
ব্যক্তিগত জীবনে ডলি বেগম ১৯৮৯ সালের ৫ সেপ্টেম্বর বাংলাদেশের মৌলভীবাজার জেলায় জন্মগ্রহণ করেন। শৈশব কাটিয়েছেন দেশেই, পরবর্তীতে সপরিবারে কানাডায় পাড়ি জমান। পরে ২০১৮ সালে মাত্র ২৯ বছর বয়সে তিনি প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি হিসেবে কানাডায় প্রাদেশিক বা ফেডারেল কোনো রাজনৈতিক পদে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছিলেন।
এর আগে ডলি বেগম অন্টারিও প্রদেশের প্রাদেশিক পার্লামেন্টের সদস্য হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। লিবারেল পার্টিতে যোগদানের আগে তিনি অন্টারিও নিউ ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধিত্ব করতেন।
এদিকে ডলি বেগমের এই জয় কানাডার রাজনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অবস্থানকে আরও সুসংহত করল বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: সিবিসি নিউজ
এমএইচআর




