মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসছে লেবানন, থাকবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ১১:২৬ এএম

শেয়ার করুন:

ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসছে লেবানন, থাকবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে ধোঁয়া উড়ছে।

চলমান যুদ্ধের মাঝেই ইসরায়েলের সঙ্গে আলোচনা বসতে যাচ্ছে লেবানন। দুই দেশের মধ্যকার বৈঠকে অংশ নেবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-ও।

বৈঠকে রুবিও'র অংশ নেওয়ার কথা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর।


বিজ্ঞাপন


মঙ্গলবার ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের রাষ্ট্রদূতদের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

ইসরায়েলের ইয়েশিয়েল লাইটার এবং লেবাননের নাদা হামাদেহ মাওয়াদ যুক্তরাষ্ট্রের সময় বেলা সাড়ে ১১টায় স্টেট ডিপার্টমেন্টে রুবিওকে সঙ্গে নিয়ে আলোচনায় বসবেন।

এই বৈঠকের লক্ষ্য দক্ষিণ লেবাননে চলমান সংঘাতের অবসান ঘটানো, যেখানে ইসরায়েল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ'র অবস্থানকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। আর এই হামলার ফলে লাখ লাখ মানুষ ঘরছাড়া হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের এখন পর্যন্ত লেবাননে দুই হাজারের বেশি মানুষ নিহত ও ছয় হাজার পাঁচশোর বেশি মানুষ আহত হয়েছেন। গতকাল সোমবার হিজবুল্লাহ নেতা নাঈম কাশেম লেবাননকে ইসরায়েলের সঙ্গে নির্ধারিত বৈঠকটি বাতিল করার আহ্বান জানান।


বিজ্ঞাপন


ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনার পথে যাওয়ার বিষয়টিকে প্রত্যাখ্যান করেছে গোষ্ঠীটি।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর