সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ১১:৫৯ এএম

শেয়ার করুন:

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
স্বর্ণ। ছবি: ইন্টারনেট

বিশ্ববাজারে কিছুটা কমেছে স্বর্ণের দাম। সোমবার (১৩ এপ্রিল) প্রায় এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর নতুন করে উত্তেজনা সৃষ্টির আশঙ্কায় ডলার ও তেলের দাম বেড়ে যাওয়ার প্রেক্ষিতে প্রভাব পড়েছে স্বর্ণের বাজারে।   

শক্তিশালী ডলারের প্রভাব এবং তেলের দামের উল্লম্ফনে তৈরি হওয়া মুদ্রাস্ফীতির আশঙ্কায় এই পতন ঘটেছে। খবর রয়টার্সের।


বিজ্ঞাপন


স্পট স্বর্ণের দাম ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৭১৬.৭০ ডলারে দাঁড়িয়েছে। যা ৭ এপ্রিলের পর সর্বনিম্ন। একই সময়ে যুক্তরাষ্ট্রের জুন ডেলিভারির স্বর্ণ ফিউচার ১ শতাংশ কমে ৪,৭৩৮.৯০ ডলারে নেমে এসেছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় তেলের দাম হঠাৎ বেড়ে গেছে। এতে বৈশ্বিক বাজারে মুদ্রাস্ফীতির চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এর ফলে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর সম্ভাবনা কমে গেছে বলে মনে করছেন বিনিয়োগকারীরা। এই প্রত্যাশা স্বর্ণের দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।


বিজ্ঞাপন


সব মিলিয়ে, ডলারের শক্তিশালী অবস্থান ও জ্বালানি বাজারের অস্থিরতা দুইয়ের চাপে স্বর্ণের বাজারে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর