সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

লেবাননে ইসরায়েলি হামলায় প্রাণহানি দুই হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ০১:২২ এএম

শেয়ার করুন:

লেবাননে ইসরায়েলি হামলায় প্রাণহানি দুই হাজার ছাড়াল

লেবাননে ইসরায়েলি বাহিনীর বিমান হামলা থামছেই না। কিছুক্ষণ আগেও ইসরায়েলি বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলের একাধিক স্থানে বিমান হামলা চালিয়েছে।

বিমান হামলা হয়েছে, দেওয়ির কানুন আল-নহরের উপকণ্ঠে, শাকরা ও আল-বাজুরিয়া শহরে। তাৎক্ষণিকভাবে এসব হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।


বিজ্ঞাপন


ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর দুই দিন পর ২ মার্চ থেকে লেবাননেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। একইসঙ্গে ইরানেও হামলা চালাচ্ছে দখলদার দেশটি।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৫৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৬ হাজার ৫৮৮ জন।

এক মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চলার পর যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরও লেবাননে হামলা চালিয়ে আসছে ইসরায়েল, যা নিয়ে বিশ্বে নিন্দার ঝড় উঠেছে।

তেহরান একে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন বলে দাবি করছে। তবে ইসরায়েল বলছে, লেবানন এই যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত নয়। যুক্তরাষ্ট্রও লেবাননের সংঘর্ষ আলাদা বলে মত দিয়েছে।


বিজ্ঞাপন


ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার জানান, তিনি তার মন্ত্রিসভাকে লেবাননের সঙ্গে যত দ্রুত সম্ভব সরাসরি আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন।

হিব্রু ভাষায় এক্সে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়, সরাসরি আলোচনা শুরুর জন্য লেবাননের কাছ থেকে বারবার আহ্বানের প্রেক্ষিতে বুধবার মন্ত্রিসভাকে এই নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু।

ইসরায়েলের প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই আলোচনার লক্ষ্য হবে ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীকে নিরস্ত্র করা এবং ইসরায়েল ও লেবাননের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন করা।

সূত্র: আল–জাজিরা

এমআর

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর