যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান শেষ পর্যন্ত আবার আলোচনার টেবিলে ফিরবে এবং ওয়াশিংটনের চাওয়া পূরণ করতে বাধ্য হবে।
টেলিফোনে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তেহরানের হাতে এখন আর কোনো শক্ত অবস্থান নেই, ফলে যুক্তরাষ্ট্র যা চাইবে, ইরান তাই দেবে।
বিজ্ঞাপন
ট্রাম্প বলেছেন, ‘ইরান একদিনে আমাদের বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে ঘণ্টায় ২,০০০ কিলোমিটার পর্যন্ত গতিতে ১০১টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। তার সবগুলোই ধংস হয়ে গেছে এবং সেগুলো সবই এখন সমুদ্রের গভীরে চলে গেছে।’
ইরানের হাতে খেলার মতো আর কোনো কার্ড অবশিষ্ট নাই মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইরান আলোচনার টেবিল ছাড়েনি। আমি ভবিষ্যদ্বাণী করছি, তারা ফিরে আসবে এবং আমরা যা চাই তাই দেবে। আমি ৯০ শতাংশ চাই না। আমি ৯৫ শতাংশও চাই না। আমি পুরাটা চাই।
ট্রাম্প আরো বলেন, তিনি পারস্য উপসাগরের নাম ‘ট্রাম্প উপসাগর’ রাখতে চেয়েছিলেন। কিন্তু পরে তিনি সিদ্ধান্ত নেন যে এই নামটি উপযুক্ত নয়।
এমআর




