রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ঢাকা

লেবাননে ২৪ ঘণ্টায় ২০০ স্থানে হামলা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পিএম

শেয়ার করুন:

লেবাননে ২৪ ঘণ্টায় ২০০ স্থানে হামলা ইসরায়েলের

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা চলার মধ্যেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।

শনিবার ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে বলছে, গত ২৪ ঘণ্টায় তারা লেবাননে শক্তিশালি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ২০০টির বেশি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে। পাশাপাশি দক্ষিণ লেবাননে অভিযান পরিচালনা করছে ইসরায়েলি স্থলবাহিনীও। 


বিজ্ঞাপন


আইডিএফ আরও বলেছে, ইসরায়েলের ওপর হামলা ঠেকাতে তারা হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের লঞ্চারকে লক্ষ্যবস্তু করছে তাদের বিমান বাহিনী এবং এধরনের হামলা চালানো অব্যাহত রাখবে।

এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েরের এসব হামলায় ছয়জন নিহত হয়েছে এবং আরও পাঁচজন আহত হয়েছে।

প্রসঙ্গত, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চললেও লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে যাচ্ছে ইসরায়েল। চুক্তিতে লেবাননের কথা থাকলেও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পাকিস্তানের তা প্রত্যাখ্যান করেন। সেই সঙ্গে হুঙ্কার দিয়ে বলেন, হামলা চলবে।

এরআগে গত বুধবার মাত্র ১০ মিনিটের মধ্যে রাজধানী বৈরুত ও দেশটির দক্ষিণাঞ্চলে বিভিন্ন স্থানে একসঙ্গে ১০০টিরও বেশি বিমান হামলা চালায় দখলদার বাহিনী। এসব হামলায় নিহতের সংখ্যা ইতোমধ্যেই ২৫০ জন ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন ১ হাজারের বেশি মানুষ।


বিজ্ঞাপন


অন্যদিকে অবিলম্বে লেবাননে হামলা বন্ধ করতে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামীক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এছাড়াও আজ ইসলামাবাদে অনুষ্ঠিত ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় ইরানি প্রতিনিধি দলের প্রধান দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ পাকিস্তান সফরের আগেই বলেছিলেন, আলোচনার শর্ত হিসেবে লেবাননে যুদ্ধবিরতি এবং যুক্তরাষ্ট্রে জব্দ থাকা ইরানি সম্পদ মুক্ত করার শর্ত অবশ্যই পূরণ করতে হবে।

সূত্র: বিবিসি, আলজাজিরা

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর