শান্তি আলোচনায় অংশ নিতে আসা ইরানি ও মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এসব বৈঠকের ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনার বিস্তারিত বিষয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, শনিবার (১১ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে ইসলামাবাদের প্রধানমন্ত্রীর বাসভবনে পাকিস্তানি পক্ষের বৈঠক বসে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে ইরানি প্রতিনিধি দল। বৈঠকে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও।
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়, দুই পক্ষের মধ্যে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে, তার বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে তাদের এই আলোচনাকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যেকার সম্ভাব্য সংলাপের ‘প্রস্তুতিমূলক পদক্ষেপ’ হিসেবে দেখা হচ্ছে।
ইরানের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বধীন মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। আরও পাকিস্তানি প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, শেহবাজ শরিফ আশা প্রকাশ করেছেন যে এই আলোচনা টেকসই শান্তির পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে কাজ করবে।
বিজ্ঞাপন
এদিকে ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা শুরু হতে পারে। আর এবারের আলোচনা শুধুমাত্র একদিনই হতে পারে।
সূত্র: জিও নিউজ, বিবিসি
এমএইচআর




