ইরানের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা করতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে বহনকারী একটি বিমান শনিবার (১১ এপ্রিল) সকালে পাকিস্তানের ইসলামাবাদে এসে পৌঁছেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
এর আগে শুক্রবার (১০ এপ্রির) ইরানের প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছায়। ইরানি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে এই প্রতিনিধিদলে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং কয়েকজন আইনপ্রণেতা।
বিজ্ঞাপন
ইরানের গণমাধ্যম তাসনিম নিউজের ইসলামাবাদে থাকা প্রতিবেদকের তথ্য অনুযায়ী, ইরানি প্রতিনিধি দল প্রথমে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দেখা করবে।
প্রসঙ্গত, যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল আজ শনিবার (১১ এপ্রিল) বৈঠকে বসছে। বৈঠকটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সেরেনা হোটেলে অনুষ্ঠিত হবে।
জে ডি ভ্যান্সের নেতৃত্বাধীন প্রতিনিধি দলটিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফ আছেন।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ার ফোর্স টু’তে চেপে ইসলামাবাদে পৌঁছেছে মার্কিন প্রতিনিধি দলটি।
এদিকে মার্কিন প্রতিনিধি দলটির রওনা হওয়ার আগেই ইসলামাবাদে পৌঁছে গেছে ইরানি প্রতিনিধি দলটি। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ দলটির নেতৃত্ব দিচ্ছেন।
এই দলে আরও আছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি, ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল ডিফেন্স কাউন্সিলের সচিব আলী আকবর আহমদিয়ান, উপপররাষ্ট্রমন্ত্রী কেজেম ঘারিবাবাদি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসলাইল বাঘাইসহ মোট ৭১ জন কর্মকর্তা।
-এমএমএস




