শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ঢাকা

পাকিস্তানের পথে জে ডি ভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১১:৪২ এএম

শেয়ার করুন:

পাকিস্তানের পথে জে ডি ভ্যান্স

ইরানের সরকারি প্রতিনিধিদের সঙ্গে সংলাপের জন্য ইসলাবাদের পথে রওনা হয়েছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল।

শুক্রবার (১০ এপ্রিল) রাজধানী ওয়াশিংটনে বিমানে ওঠার আগে সাংবাদিকদের উদ্দেশে ভ্যান্স বলেন, যদি ইরানি প্রতিনিধিরা সদিচ্ছা নিয়ে আলোচনা করতে ইচ্ছুক হয়, তাহলে আমারও অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই।


বিজ্ঞাপন


কিন্তু যদি তারা আমাদের সঙ্গে চালাকি করতে চায়- তাহলে দেখবে যে আমরা এতটাও উদার নই।

জে ডি ভ্যান্সের নেতৃত্বাধীন প্রতিনিধি দলটিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফ আছেন। 

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ার ফোর্স টু’তে চেপে ইসলামাবাদের উদ্দেশে রওনা হয়েছে মার্কিন প্রতিনিধি দলটি। 

হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, জ্বালানি ভরার জন্য প্যারিসে মাত্র একবার যাত্রাবিরতি দেবে বিমানটি।

মার্কিন প্রতিনিধি দলটির যাত্রা শুরুর পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তিনি দলটিকে কিছু পরিষ্কার নির্দেশনা দিয়েছেন।

এদিকে মার্কিন প্রতিনিধি দলটির রওনা হওয়ার আগেই ইসলামাবাদে পৌঁছে গেছে ইরানি প্রতিনিধি দলটি। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ দলটির নেতৃত্ব দিচ্ছেন।

এই দলে আরও আছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি, ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল ডিফেন্স কাউন্সিলের সচিব আলী আকবর আহমদিয়ান, উপপররাষ্ট্রমন্ত্রী কেজেম ঘারিবাবাদি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসলাইল বাঘাইসহ মোট ৭১ জন কর্মকর্তা।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর