শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ঢাকা

ইরানি আলোচক দলের পাকিস্তানে যাওয়ার খবর সত্য নয়: রিপোর্ট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ০৮:১৪ এএম

শেয়ার করুন:

ইরানি আলোচক দলের পাকিস্তানে যাওয়ার খবর সত্য নয়: রিপোর্ট
ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে পাকিস্তানে পৌঁছেছে ইরানের আলোচক দল। গতকাল আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে এ খবর। তবে ইরানি সংবাদমাধ্যম নিশ্চিত করেছে ছড়িয়ে পড়া খবরটি সত্য নয়।

একটি সূত্রের বরাত দিয়ে শুক্রবার (১০ এপ্রিল) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ খবর দিয়েছে।


বিজ্ঞাপন


প্রতিবেদন অনুসারে, নির্ভরযোগ্য এক সূত্র বলেছে, ‘আমেরিকানদের সাথে আলোচনা করতে ইরানের আলোচক দল পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছে- কিছু গণমাধ্যমের এই খবর সম্পূর্ণ মিথ্যা।’
 
একই সাথে সূত্রটি জোর দিয়ে বলেছে, ‘যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র লেবাননে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি পূরণ না করবে এবং জায়নবাদী শাসন (ইসরায়েল) তার হামলা অব্যাহত রাখবে, ততক্ষণ আলোচনা স্থগিত থাকবে।’

পাকিস্তানের মধ্যস্থতায় সম্প্রতি দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এরপরই আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়, মধ্যপ্রাচ্যের যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনার প্রস্তুতি নিচ্ছে ইসলামাবাদ। 
 
তবে যুদ্ধবিরতি ঘোষণার দিনেই লেবাননে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। এর ফলে সম্ভাব্য বৈঠক নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরানের দাবি অবিলম্বে লেবাননেও হামলা বন্ধ করতে হবে। তা না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসতে রাজি নয় দেশটি।

সূত্র: তাসনিম নিউজ 


বিজ্ঞাপন


এএমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর