বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

পরমাণু কর্মসূচি বন্ধ করবে না ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পিএম

শেয়ার করুন:

পরমাণু কর্মসূচি বন্ধ করবে না ইরান

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি কোনোভাবেই সীমিত বা বন্ধ করা হবে না বলে ঘোষণ দিয়েছেন দেশটির পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি। পরমাণু কর্মসূচি ওপর যেকোনো ধরনের বিধিনিষেধ আরোপের সম্ভাবনা নাকচ করে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি ‘বাস্তবায়িত হবে না।’

বৃহস্পতিবার ইরানি সংবাদ সংস্থা আইএসএনএ-কে উদ্ধৃত করে এসলামি আরও বলেন, ‘ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সীমিত করার জন্য আমাদের শত্রুদের দাবি ও আবদারগুলো নিছকই ইচ্ছা, যা বিলীন হয়ে যাবে।’ 


বিজ্ঞাপন


তিনি আরও জোর দিয়ে বলেন, ‘বাইরের চাপ বা হুমকি সত্ত্বেও ইরান তার পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে এবং এটি বন্ধ করার কোনো পরিকল্পনা নেই।’

এদিকে ইরানকে কোনো ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। 

গতকাল বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ইরানের সাথে কাজ করবে, দেশটির শাসন ব্যবস্থা পরিবর্তন হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। এখন থেকে সেখানে আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হবে না।’

ট্রাম্প আরও উল্লেখ করেছেন, গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলার পর যেসব ইউরেনিয়াম মাটির নিচে চাপা পড়েছে সেগুলো অপসারণে তেরানের সঙ্গে কাজ করবে ওয়াশিংটন।


বিজ্ঞাপন


তিনি বলেন, ‘মাটির গভীরে পুঁতে রাখা সব পারমাণবিক ‘আবর্জনা’ (বি-২ বোমারু বিমান দিয়ে ধ্বংস করা হয়েছিল) খনন করে সরিয়ে ফেলতে তেহরানের সাথে কাজ করবে। স্থাপনাগুলো বর্তমানে এবং আগে থেকেই অত্যন্ত সূক্ষ্ম স্যাটেলাইট নজরদারির আওতায় রয়েছে। হামলার দিন থেকে এখন পর্যন্ত সেখানে কোনো কিছুই স্পর্শ করা হয়নি’। 

এদিকে ইরান যে ১০ দফার শর্তের ভিত্তিতে যুদ্ধবিরতির রাজি হয়েছে- এগুলোর মধ্যে অন্যতম হলো- তাদের ইউরেনিয়াম মজুদকরণে কোনো হস্তক্ষেপ করবে না। তবে যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘণ্টা পরই এই বিষয়ে ভোল পাল্টালেন ট্রাম্প। 

সূত্র: আলজাজিরা, আরব নিউজ


এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর