বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

হুঁশিয়ারি নেতানিয়াহুর

‘যেখানেই প্রয়োজন সেখানেই’ হিজবুল্লাহর ওপর হামলা চালাবে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পিএম

শেয়ার করুন:

যেখানেই প্রয়োজন সেখানেই হিজবুল্লাহর ওপর হামলা চালাবে ইসরায়েল

লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা অব্যহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি হুঁশিয়ারি দিয়েছেন ‘যেখানে প্রয়োজন, সেখানেই’ হিজবুল্লাহকে লক্ষ্য করে অভিযান চালাবে ইসরায়েলি বাহিনী। 

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন, ‘আমরা শক্তি, নির্ভুলতা ও দৃঢ় সংকল্প নিয়ে হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত রেখেছি। আমাদের বার্তা স্পষ্ট। যারা ইসরায়েলি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে– আমরা তাদের ওপর আঘাত হানব ‘


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, “উত্তর ইসরায়েলের বাসিন্দাদের নিরাপত্তা সম্পূর্ণরূপে পুনরুদ্ধার না করা পর্যন্ত, যেখানেই প্রয়োজন হবে আমরা হিজবুল্লাহর ওপর আঘাত হানতে থাকব”।

এরআগে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চললেও লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে যাচ্ছে ইসরায়েল। মাত্র ১০ মিনিটের মধ্যে রাজধানী বৈরুত ও দেশটির দক্ষিণাঞ্চলে বিভিন্ন স্থানে একসঙ্গে ১০০টিরও বেশি বিমান হামলা চালায় দখলদার বাহিনী। এসব হামলায় নিহতের সংখ্যা উতোমধ্যেই ২০০ জন ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন ১ হাজারের বেশি মানুষ।

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরেদ্দিন জানিয়েছেন, বুধবার লেবাননের বিরুদ্ধে চালানো আগ্রাসনে শহীদের সংখ্যা ২০৩ এবং আহতের সংখ্যা ১ হাজারের বেশি।

এদিকে অবিলম্বে লেবাননে হামলা বন্ধ করতে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামীক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।


বিজ্ঞাপন


ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজে প্রকাশিত এক বিবৃতি আইআরজিসি বলেছে, ‘আমাদের প্রিয় লেবাননের ওপর আগ্রাসন অবিলম্বে বন্ধ করা না হলে, আমরা এই অঞ্চলের দুষ্ট আগ্রাসনকারীদের কঠোর জবাব দেব।’

অন্যদিকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছেন, ‘লেবাননের ওপর ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার জন্য আমরা আজকের দিন পর্যন্ত সময়সীমা ঘোষণা করছি। যদি এই আক্রমণ অব্যাহত থাকে, তবে আগামী শুক্রবারের আলোচনা আমাদের পক্ষ থেকে বাতিল বলে গণ্য হবে এবং আমরা তাতে অংশ নেব না।’

এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা আলজাজিরাকে বলেছেন, ‘লেবাননে ইসরায়েলের কর্মকাণ্ড এবং যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের জবাবে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নেব।’

তিনি আরও বলেন, ‘যুদ্ধবিরতিতে পুরো অঞ্চল অন্তর্ভুক্ত। আর ইসরায়েল কথা ভঙ্গ করার জন্য পরিচিত। তাদের শুধুমাত্র বুলেট দিয়েই প্রতিহত করা যাবে।’

সূত্র: আলজাজিরা 


এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর