বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

দীর্ঘ ৪০ দিন পর খুলেছে পবিত্র আল-আকসা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ১০:২০ এএম

শেয়ার করুন:

দীর্ঘ ৪০ দিন পর খুলেছে পবিত্র আল-আকসা

ইরানে অবৈধভাবে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সামরিক আগ্রাসন শুরুর পর থেকে পবিত্র আল-আকসা মসজিদ বন্ধ করে দেয় ইসরায়েল।

অবশেষে দীর্ঘ ৪০ দিন পর এটি ফিলিস্তিনিদের জন্য খুলে দিয়েছে দখলদার ইসরায়েল। ইরান যুদ্ধবিরতিতে সম্মতি দেওয়ার পর এটি খুলে দেওয়া হয়েছে। খবর আল-জাজিরা, মিডলইস্ট আই ও আনাদোলুর।
 
ইসরায়েল জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে বন্ধ থাকা অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ এবং চার্চ অফ দ্য হোলি সেপালকার বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল থেকে পুনরায় খোলার প্রস্তুতি নিচ্ছে।


বিজ্ঞাপন


বুধবার প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলি পুলিশ বলেছে, ফ্রন্ট কমান্ডের হালনাগাদ নির্দেশিকা অনুসরণ করে তারা ৯ এপ্রিল সকাল থেকে মুসল্লি ও দর্শনার্থীদের জন্য পবিত্র স্থানগুলো পুনরায় খোলার প্রস্তুতি নিচ্ছে।

পুলিশ জানিয়েছে, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে জেরুজালেমের পুরাতন শহর এবং স্থানগুলোর দিকে যাওয়ার রাস্তাগুলোতে শত শত পুলিশ কর্মকর্তা ও সীমান্তরক্ষী মোতায়েন করা হবে।

ইসলামিক ওয়াকফ বিভাগ জানিয়েছে, আল-আকসা মসজিদ ফজরের নামাজের জন্য পুনরায় খোলা হয়েছে এবং সবার প্রবেশের অনুমতি দেওয়া হবে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।


বিজ্ঞাপন


ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ চলাকালীন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জনসমাগম প্রতিরোধের কথা উল্লেখ করে ইসরায়েলি কর্তৃপক্ষ ২৮ ফেব্রুয়ারি থেকে আল-আকসা বন্ধ করে দিয়েছিল।

কর্তৃপক্ষ এ বছর আল-আকসায় ঈদুল ফিতরের নামাজও হতে দেয়নি, যা ১৯৬৭ সালে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখলের পর এবারই প্রথম ঘটলো।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর