বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ইঙ্গিত

ইরানের সঙ্গে ‘ঘনিষ্ঠভাবে’ কাজ করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ০৭:২০ পিএম

শেয়ার করুন:

ইরানের সাথে ‘ঘনিষ্ঠভাবে’ কাজ করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ‘ঘনিষ্ঠভাবে’ কাজ করবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দেশটির ওপর আরোপিত সব মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে ইরানকে কোনো ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। 

বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ইরানের সাথে কাজ করবে, দেশটির শাসন ব্যবস্থা পরিবর্তন হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। এখন থেকে সেখানে আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হবে না।’


বিজ্ঞাপন


ট্রাম্প আরও উল্লেখ করেছেন, গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলার পর যেসব ইউরেনিয়াম মাটির নিচে চাপা পড়েছে সেগুলো অপসারণে তেরানের সঙ্গে কাজ করবে ওয়াশিংটন।

তিনি বলেন, ‘মাটির গভীরে পুঁতে রাখা সব পারমাণবিক ‘আবর্জনা’ (বি-২ বোমারু বিমান দিয়ে ধ্বংস করা হয়েছিল) খনন করে সরিয়ে ফেলতে তেহরানের সাথে কাজ করবে। স্থাপনাগুলো বর্তমানে এবং আগে থেকেই অত্যন্ত সূক্ষ্ম স্যাটেলাইট নজরদারির আওতায় রয়েছে। হামলার দিন থেকে এখন পর্যন্ত সেখানে কোনো কিছুই স্পর্শ করা হয়নি’। 

ট্রাম্প আরও বলেন, ‘আমরা ইরানের সাথে শুল্ক এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আলোচনা করছি এবং ভবিষ্যতেও করবো। আমাদের প্রস্তাবিত ১৫টি পয়েন্টের মধ্যে অনেকগুলোতেই ইতিমধ্যে রাজি হয়েছে।’


বিজ্ঞাপন


এদিকে ইরান যে ১০ দফার শর্তের ভিত্তিতে যুদ্ধবিরতির রাজি হয়েছে- এগুলোর মধ্যে অন্যতম হলো- তাদের ইউরেনিয়াম মজুদকরণে কোনো হস্তক্ষেপ করবে না। তবে যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘণ্টা পরই এই বিষয়ে ভোল পাল্টালেন ট্রাম্প। 

ট্রাম্পের সর্বশেষ মন্তব্য নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। 

সূত্র: রয়টার্স

এমএইচআর 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর