শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ঢাকা

বালুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ছয় সন্ত্রাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ১০:২৬ এএম

শেয়ার করুন:

বালুচিস্তানে নিরাপত্তা অভিযানে ছয় সন্ত্রাসী নিহত
২০১৬ সালের ২ সেপ্টেম্বর পেশোয়ারের উপকণ্ঠে আত্মঘাতী বোমা হামলার পর একটি রাস্তা ঘিরে রাখে পাকিস্তানি সেনারা।

পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের মাসতুঙ্গ শহরের কির্ডগাব এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে সন্দেহভাজন ছয় সন্ত্রাসী নিহত হয়েছেন। মঙ্গলবারের অভিযানে তারা নিহত হন। খবর দ্য ডনের।

নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানান, ফিতনা আল হিন্দুস্তান নামে একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা সড়ক অবরোধের চেষ্টা করছিল, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় তারা।


বিজ্ঞাপন


অভিযান শুরুর পর সন্ত্রাসীরাও হামলা চালায়। কয়েক ঘণ্টা গোলাগুলিতে সন্দেহভাজন ছয় সন্ত্রাসী নিহত হন। অভিযানের সময় বিপুল অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।

নিরাপত্তা বাহিনী আরও জানিয়েছে, গোলাগুলির পর কিছু সন্ত্রাসী নিকটবর্তী পাহাড়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ফিতনা আল হিন্দুস্তান শব্দটি বালুচিস্তানে সন্ত্রাসী সংগঠনগুলোর জন্য রাষ্ট্রীয়ভাবে ব্যবহৃত হচ্ছে।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর