বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ১০:০১ এএম

শেয়ার করুন:

যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার জন্য সকল পক্ষকে কাজ করার আহ্বান জানান তিনি।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে এ তথ্য জানান। খবর এএফপির।


বিজ্ঞাপন


বিবৃতিতে স্টিফেন ডুজারিক বলেন, ‘মহাসচিব মার্কিন ও ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা স্বাগত জানিয়েছেন।

তিনি আরো বলেন, ‘ইউএন মহাসচিব সকলকে আহ্বান জানিয়েছেন যাতে বর্তমান মধ্যপ্রাচ্যের সংঘর্ষে জড়িত পক্ষগুলো আন্তর্জাতিক আইনের প্রতিশ্রুতি মেনে চলেন এবং যুদ্ধবিরতির শর্তগুলো অনুসরণ করে অঞ্চলটিতে স্থায়ী ও ব্যাপক শান্তির পথ সুগম করেন।’

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে আচমকা হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দুই দেশের যৌথ হামলার জবাবে ইরানও পাল্টা হামলা চালায়। দেশটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালায়। তারপর থেকে টানা যুদ্ধ চলছে। তিন দেশের যুদ্ধের কারণে অশান্ত হয়ে উঠেছে পশ্চিম এশিয়া। যুদ্ধ শুরুর পর ইরান গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে রাখলে বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট দেখা দেয়।

আলোচনার পর কয়েকটি দেশের পণ্যবাহী জাহাজকে হরমুজ প্রণালি পার করার ‘অনুমতি’ দেয় ইরান। তবে স্পষ্ট জানায়, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্র দেশগুলোর জন্য বন্ধ থাকবে হরমুজ। হুঁশিয়ারি দেয়, তাদের শর্ত না-মানলে বন্ধই থাকবে বিশ্বে জ্বালানি সরবরাহের জন্য ব্যবহার করা গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথটি।


বিজ্ঞাপন


তবে হরমুজ প্রণালি খোলার জন্য বারবার ইরানকে হুঁশিয়ারি দেন ট্রাম্প। শর্ত, পাল্টা শর্ত নিয়ে আলোচনাও শুরু হয়। শেষ পর্যন্ত টানটান উত্তেজনার মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান ও যুক্তরাষ্ট্র।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর