মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

যুদ্ধবিরতি ঘোষণার পরও ইরানে ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৩১ এএম

শেয়ার করুন:

যুদ্ধবিরতি ঘোষণার পরও ইরানে ইসরায়েলের হামলা
ইরানে ইসরায়েলের হামলা

যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পরও ইরানে হামলার ঘটনা ঘটছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। মার্কিন মিডিয়ার খবরে বলা হয়েছে, বুধবার সকালেও (৮ এপ্রিল) ইরানে অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েল।  

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে যুদ্ধবিরতিতে ইসরায়েলও রাজি হয়েছে। এরপরেও ইরানে হামলার ঘটনা ঘটছে।


বিজ্ঞাপন


তবে ইরান ও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির কথা জানালেও ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতির কথা জানানো হয়নি। 

আরও পড়ুন: লেবাননসহ সর্বত্র কার্যকর হচ্ছে যুদ্ধবিরতি, শুক্রবার বৈঠক

ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, আজ বুধবার ভোরে ইরানের ওপর নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পর এই হামলা চালানো হলো।

টেলিভিশন চ্যানেলটির দাবি, ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রেখেছে ইরান। তাই ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ-সংক্রান্ত স্থাপনাগুলো লক্ষ্য করে ইসরায়েল নতুন হামলা চালিয়েছে।
 
এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর