শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, বাড়তে পারে দেশেও

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৫২ এএম

শেয়ার করুন:

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, বাড়তে পারে দেশেও

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ দুই সপ্তাহের জন্য স্থগিত হওয়ার পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় লাফ দিয়েছে। একইসঙ্গে বেড়েছে রুপার দামও। বিশ্ববাজারে দাম বাড়ায় দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৮ এপ্রিল) স্পট মার্কেটে স্বর্ণের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৮১১ দশমিক ৬৬ ডলারে পৌঁছেছে। একই সঙ্গে, জুন মাসের ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচার ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে ৪ হাজার ৮৪০ দশমিক ২০ ডলারে দাঁড়িয়েছে। আর স্পট সিলভার ৪ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৬ দশমিক ০৮ ডলারে পৌঁছেছে।


বিজ্ঞাপন


বিশ্ববাজারে দাম বাড়ায় দেশের বাজারেও বাড়তে পারে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সূত্রে জানা গেছে, বিশ্ববাজারে দাম বাড়লে এর প্রভাব পড়ে দেশের বাজারেও। তাই যেকোনো সময় দেশের বাজারেও দাম বাড়ানো হতে পারে।

সবশেষ গত ৬ এপ্রিল দেশে স্বর্ণ ও রুপার দাম কমিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা ও ১৭৫ টাকা কমিয়েছিল সংগঠনটি।

বর্তমানে দেশে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ কিনতে গুনতে হচ্ছে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকায় বেচাকেনা হচ্ছে।

বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৫৪০ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় বেচাকেনা হচ্ছে।


বিজ্ঞাপন


এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর