বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ এএম

শেয়ার করুন:

ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক দিলো এনএএসিপি
এনএএসিপি-এর প্রেসিডেন্ট ডেরিক জনসন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুদ্ধবিরতির ঘোষণা দিয়েও স্বস্তিতে নেই ডোনাল্ড ট্রাম্প। এবার সরাসরি ক্ষমতা হারানোর হুঁশিয়ারি পেয়েছেন তিনি। অভিশংসন এবং ২৫তম সংশোধনীর আওতায় অবিলম্বে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক দিয়েছে কৃষ্ণাঙ্গদের অধিকার আন্দোলনের ঐতিহ্যবাহী সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালারড পিপল (এনএএসিপি)। 

১৯০৯ সালে প্রতিষ্ঠার পর ১১৭ বছরের ইতিহাসে এই প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান নিয়েছে সংগঠনটি। খবর আলজাজিরার।


বিজ্ঞাপন


ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালারড পিপল (এনএএসিপি)-এর প্রেসিডেন্ট ডেরিক জনসন এক কড়া বিবৃতিতে বলেন, ‘এই প্রেসিডেন্ট অযোগ্য, অসুস্থ এবং উন্মাদ।’ 

তিনি আরও যোগ করেন যে, ট্রাম্পের বক্তব্য ও আচরণ কেবল উদ্বেগজনক নয়, বরং অত্যন্ত বিপজ্জনক।

এদিকে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে কুইন্সি ইনস্টিটিউটের ড. ত্রিতা পারসি বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একটি ব্যাপক যুদ্ধ ‘ট্রাম্পের প্রেসিডেন্সিকে ধ্বংস করে দেবে’।


বিজ্ঞাপন


পারসি বলেন, ‘তিনি উত্তেজনামূলক পদক্ষেপ নেওয়ার বিষয়ে বড় বড় কথা বলছিলেন, কিন্তু এই অঞ্চলের সবাই জানত যদি ইরানের জ্বালানি সম্পদ ও বিদ্যুৎকেন্দ্রগুলোর ওপর হামলা করা হয় তাহলে ইরানীরা জিসিসিভুক্ত দেশগুলোর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে। আর আমরা এখনকার চেয়ে অনেক, অনেক ভয়াবহ জ্বালানি সংকটের সম্মুখীন হব।’

তিনি আরও বলেন, ‘তার এখান থেকে বেরিয়ে আসা দরকার ছিল। তিনি আজ সকালে হুমকিগুলো দিয়েছিলেন এটা বোঝানোর জন্য যে, আজ সন্ধ্যার মধ্যে তিনি যে চুক্তিতে আসবেন তা তার শর্তেই সম্পন্ন হবে।’

কিন্তু আসলে বিষয়টি খতিয়ে দেখলে মনে হয়, তা ছিল না। এমনকি তার নিজের বিবৃতিতে বলা হয়েছে, আলোচনা ইরানিদের ১০-দফা পরিকল্পনার ওপর ভিত্তি করে হবে, যেটি অনেক বেশি যুক্তিসঙ্গত পরিকল্পনা।

এআরএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর