শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

বর্বর শক্তি কখনোই বিজয়ী হবে না: তেহরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ১১:৩৭ পিএম

শেয়ার করুন:

বর্বর শক্তি কখনোই বিজয়ী হবে না: তেহরান
ছবি: সংগৃহীত

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কঠোর হুমকির জবাবে দৃঢ় অবস্থান নিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, ‘ব্রুট ফোর্স’ বা বর্বর শক্তি কখনোই বিজয়ী হতে পারবে না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বাঘেই লিখেছেন, ‘একটি সভ্য জাতির সংস্কৃতি, যুক্তি এবং ন্যায়সঙ্গত কারণের প্রতি অটুট বিশ্বাসের শক্তি অবশ্যই ব্রুট ফোর্সের যুক্তির উপর জয়লাভ করবে।’  


বিজ্ঞাপন


তিনি আরও যোগ করেন, ‘যে জাতি তার পথের ন্যায়সঙ্গততায় পূর্ণ আস্থা রাখে, সে তার সব সক্ষমতা ও সম্পদকে কাজে লাগিয়ে নিজের অধিকার ও বৈধ স্বার্থ রক্ষা করবে।’

ট্রাম্প ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করার পর এই প্রতিক্রিয়া এসেছে। ইরানের এই বক্তব্যকে অনেকেই ট্রাম্পের হুমকির সরাসরি জবাব হিসেবে দেখছেন। তেহরান বারবার জোর দিয়ে বলছে, তারা শান্তিপূর্ণ কূটনীতির পথে থাকলেও নিজেদের সার্বভৌমত্ব ও অধিকার রক্ষায় কোনো ধরনের আপস করবে না।

ইরানের এই অবস্থান আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে বর্তমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। তবে ট্রাম্পের দেওয়া সময়সীমার মধ্যে কোনো সমাধান আসে কি না, সেদিকেই এখন সবার নজর।


বিজ্ঞাপন


এসটি/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর