মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

ট্রাম্পের ‘এক রাতে গুঁড়িয়ে দেওয়ার’ হুমকি অযৌক্তিক: ইরান সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ এএম

শেয়ার করুন:

ট্রাম্পের ‘এক রাতে গুঁড়িয়ে দেওয়ার’ হুমকি অযৌক্তিক: ইরান সেনাবাহিনী
ইরানের সেনাবাহিনী (ফাইল ছবি)।

এক রাতেই ইরানকে গুঁড়িয়ে দেওয়ার যে হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন তার কড়া জবাব দিয়েছে তেহরান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ট্রাম্পের আক্রমণাত্মক ভাষা ও অযৌক্তিক হুমকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তাদের অভিযানকে ব্যাহত করতে পারবে না।

ট্রাম্পের দেওয়া আলটিমেটাম অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (বাংলাদেশ সময় বুধবার সকাল) সম্ভাব্য সেই সময়সীমা নির্ধারিত রয়েছে।


বিজ্ঞাপন


ইরান পরিস্থিতি নিয়ে গতকাল হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজন হলে এক রাতের মধ্যেই ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়া সম্ভব। আর সেই রাত আগামীকালও হতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, মঙ্গলবার রাতের মধ্যে ইরানকে একটি সমঝোতায় পৌঁছাতে হবে, নইলে তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে যুদ্ধবিরতি বা সমঝোতা না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর ব্যাপক হামলা চালানো হবে।

এর আগে রোববার থেকেই ইরানের বিরুদ্ধে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে আসছেন ট্রাম্প। তিনি বলেন, ‘পুরো দেশটাই উড়িয়ে দেওয়া হবে, যাতে তারা আগামী ২০ বছরেও ঘুরে দাঁড়াতে না পারে।’ সোমবারও সেই অবস্থান থেকে সরে আসেননি তিনি।

যদিও শুরুতে একটি বড় চুক্তির আশা প্রকাশ করেছিলেন ট্রাম্প। সাংবাদিকদের তিনি বলেন, ‘খুব ভালো আলোচনা হচ্ছে, আজই একটি বড় চুক্তি হতে পারে।’ কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। পরে জানা যায়, ৪৫ দিনের সংঘর্ষবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা চলছিল। মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একাধিক দফায় বৈঠকও হয়। তবে সেখানেও সমঝোতা হয়নি।


বিজ্ঞাপন


এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর