হুমকি দিয়েছিলেন, মঙ্গলবার ইরানের সব কিছু গুড়িয়ে এক করে দেওয়া হবে। রোববার (৫ এপ্রিল) ট্রুথ সোশ্যালের এক পোস্টে এ হুমকি দেওয়ার কিছু সময় পরই আবার সুর পাল্টালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বর্তমান বিশ্বের ক্ষ্যাপাটে এই রাষ্ট্রপ্রধান আশা প্রকাশ করেছেন, সোমবারের (৬ এপ্রিল) মধ্যে ইরানের সঙ্গে একটি চুক্তি হবে।
বিজ্ঞাপন
ফক্স নিউজকে এ কথা বলেন ট্রাম্প। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে ইরান। তিনি বিশ্বাস করেন, সোমবারের মধ্যে তেহরানের সঙ্গে একটি চুক্তি সম্ভব।
তবে ইরান বারবার জোর দিয়ে বলেছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করেনি।
এর আগে রোববার ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, ‘মঙ্গলবার হবে ইরানের জন্য বিদ্যুৎ কেন্দ্র আর সেতু দিবস, সব কিছু গুড়িয়ে এক করে দেওয়া হবে, এরকম আর হয়নি। এখনই (হরমুজ) প্রণালি খুলে দাও, পাগলা বেজম্মারা, না হলে তোমাদের জাহান্নামে পড়তে হবে- শুধু দেখো, আল্লাহর কাছে দোয়া করো।’
বিজ্ঞাপন
যদিও শুরু থেকেই ইরান ট্রাম্পের সব হুমকি এবং আল্টিমেটাম থোড়াই কেয়ার করে চলেছে। ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে তাদের হামলা অব্যাহত রেখেছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যৌথ হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মোক্ষম জবাব দিয়ে চলেছে ইরানও। অতি গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের জন্য বন্ধ করে দিয়েছে আয়াতুল্লাহ আলি খামেনির দেশ।
এর প্রভাব পড়েছে বিশ্বের জ্বালানি তেলের বাজারে। কারণ, সারা বিশ্বের জ্বালানি তেলের উল্লেখযোগ্য একটি অংশ আমদানি-রফতানি হয় ইরান নিয়ন্ত্রিত হরমুজ প্রণালি দিয়ে। ফলে এই জলপথ খুলতে মরিয়া ট্রাম্প।
এএইচ

