শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

ইরানে 'নরকের বৃষ্টি' নামবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০৩:২০ পিএম

শেয়ার করুন:

ইরানে 'নরকের বৃষ্টি' নামবে: ট্রাম্প

ইরানে ভয়াবহ হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার ট্রুথ স্যোশালে এক পোস্টে ইরানে 'নরকের বৃষ্টি' নামানোর হুমকি দিয়েছেন। 

ইরানের হামলায় একের পর এক যুদ্ধবিমান খোয়ানোর পর এবার তাদের বিরুদ্ধে আরও বড় ধরনের হামলার প্রস্তুতি নেওয়া শুরু করেছে আমেরিকা। 


বিজ্ঞাপন


বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আমেরিকা এবার তাদের অস্ত্রভান্ডারের সবচেয়ে ভয়ানক ক্ষেপণাস্ত্র ব্যবহার করার পরিকল্পনা করছে।

মার্কিন অস্ত্রভান্ডারের সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইতিমধ্যেই তাক করে রাখা হয়েছে ইরানের দিকে।

সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, আমেরিকা এবার জেএএসএসএম-ইআর ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে ইরানের বিরুদ্ধে। 

মার্চের শেষ থেকেই এই ক্ষেপণাস্ত্রগুলি মোতায়েন করা শুরু করেছে তারা। আমেরিকার অস্ত্রভান্ডারে মোট ২৩০০টি জেএসএসএম-ইআর ক্ষেপণাস্ত্র রয়েছে। 

যার মধ্যে বেশির ভাগই ইরানের বিরুদ্ধে ব্যবহারের জন্য মোতায়েন করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্র এক একটি তৈরিতে খরচ হয় সাড়ে ১২ কোটি ডলার।

আমেরিকার এই ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষের নজর এড়িয়ে নিখুঁত নিশানায় হামলা করতে সক্ষম। এর ধ্বংসাত্মক ক্ষমতা বিপুল। ১০০০ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে হামলা করতে পারে, তা-ও আবার বিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখে ধুলো দিয়ে। 

তবে মাঝারি পাল্লারও এই ক্ষেপণাস্ত্র রয়েছে আমেরিকার হাতে। যার দুই-তৃতীয়াংশ ইতিমধ্যেই ইরানের বিরুদ্ধে ব্যবহার করে ফেলেছে আমেরিকা। মাঝারি পাল্লার জেএসএসএম ক্ষেপণাস্ত্র ৪০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। 

প্রসঙ্গত, শুক্রবার আমেরিকার দু’টি যুদ্ধবিমানকে গুলি করে নামানোর দাবি করেছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিমান খোয়ানোর কথা কার্যত স্বীকারও করে নিয়েছেন। 

কিন্তু একইসঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি আলোচনার টেবিলে না বসে, তা হলে এবার তাদের অস্ত্রভান্ডারের সবচেয়ে ভয়ানক অস্ত্র প্রয়োগ করা হবে। 

সেই হুঁশিয়ারির মধ্যেই প্রকাশ্যে এসেছে, মার্চের শেষ থেকেই দূরপাল্লার জেএসএসএম-ইআর ক্ষেপণাস্ত্র মোতায়েন করা শুরু করেছে আমেরিকা।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর