ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারের সামনে রহস্যময় একটি ড্রোনকে ঘিরে আলোচনার ঝড় বইছে।
মালদহের মালতীপুরে শনিবার (৪ এপ্রিল) দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারের সামনে ওই রহস্যময় ড্রোনটিকে উড়তে দেখা গেছে।
বিজ্ঞাপন
হেলিকপ্টারে ওঠার মুখে তা দেখে দাঁড়িয়ে পড়েন মমতা। মাইক হাতে নিয়ে তিনি বলেন, পুলিশের এটা নজরে রাখা দরকার। যারা করেছে, তাদের চিহ্নিত করা দরকার।
ড্রোনটি কীভাবে সেখানে গেল তা এখনও স্পষ্ট নয়। শনিবার মালদহে তিনটি জনসভা রয়েছে মমতার।
মানিকচকে প্রথম সভার পরে মমতা মালতীপুরে দ্বিতীয় সভা করেন। সেখানে সভা সেরে পরের গন্তব্য গাজোলের উদ্দেশে রওনা দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী।
বিজ্ঞাপন
তখনই হেলিপ্যাডে যেখানে মমতার কপ্টার দাঁড়িয়ে ছিল, তার সামনে একটি ড্রোনকে উড়তে দেখা যায়। তা দেখেই মমতা পুলিশকে বিষয়টির উপরে নজর রাখার নির্দেশ দেন।
বিধানসভা ভোটের প্রচারে গিয়ে এর আগে ঝড়ের মুখে পড়েছিল মমতার বিমান। প্রায় ৭০ মিনিট ধরে কলকাতার আকাশে চক্কর কাটে সেই বিমান।
দমদম বিমানবন্দরের পরে বেহালা ফ্লাইং ক্লাবে পর পর তিনবার অবতরণের চেষ্টা করেও পারেনি।
পরে তা দমদম নেতাজি সুভাষ চন্দ্র বোস বিমানবন্দরে অবতরণ করে। দুবরাজপুরে সভা সেরে অন্ডাল বিমানবন্দর থেকে কলকাতা ফেরার পথে সেই ঘটনা হয়েছিল।
-এমএমএস

