শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

কুয়েতে আমরা নই, হামলা চালিয়েছে ইসরায়েল: আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ পিএম

শেয়ার করুন:

কুয়েতে আমরা নই, হামলা চালিয়েছে ইসরায়েল: আইআরজিসি
কুয়েতের মিনা আল-আহমাদি শোধনাগার। ছবি: এএফপি

কুয়েতের একটি প্রধান তেল শোধনাগার ও রফতানি কেন্দ্রে ড্রোন হামলা চালানো হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) ভোরে কুয়েত সিটি থেকে প্রায় ২৮ মাইল দক্ষিণে অবস্থিত মিনা আল-আহমাদি শোধনাগারে এ হামলার ঘটনা ঘটে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোন হামলার ফলে শোধনাগারের কয়েকটি ইউনিটে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


বিজ্ঞাপন


এই সব হামলা ইরান চালিয়েছে বলে খবর প্রকাশ করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তবে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) এ তথ্য প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, কুয়েতের পানি ও বিদ্যুৎ কেন্দ্রে ইরান নয় বরং দখলদার ইসরায়েলই এ হামলা চালিয়েছে। এ ঘটনার নিন্দা জানাই আমরা।

এ ব্যাপারে বিপ্লবী গার্ডের জনসংযোগ বিভাগ বিবৃতিতে বলেছে, কুয়েতের পানি পরিশোধন কেন্দ্রে ইসরায়েলের এই অবৈধ ও নজিরবিহীন হামলা চরম হীনম্মন্যতার পরিচয়। বিপ্লবী গার্ড এই অমানবিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে স্পষ্ট ঘোষণা করেছে যে—এই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটি ও সেনা সদস্যসহ অধিকৃত ফিলিস্তিনের ভেতর ইহুদিবাদীদের সামরিক ও নিরাপত্তা কেন্দ্রগুলো এখন আমাদের শক্তিশালী নিশানায় রয়েছে।

এআরএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর