শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

যুক্তরাষ্ট্রের আরো একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ০২:২৫ পিএম

শেয়ার করুন:

F35

যুক্তরাষ্ট্রের আরো একটি অত্যাধুনিক এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সির বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ইরানের আকাশসীমা থেকে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। হামলার শিকার যুদ্ধবিমানটির পাইলট গুরুতর আহত হওয়ায় তার বেঁচে থাকার সম্ভাবনা কম। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এখন পর্যন্ত এই দাবির বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা দেয়নি।


বিজ্ঞাপন


এফ-৩৫ হলো যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান, যা রাডার ফাঁকি দিতে সক্ষম এবং শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যেও অভিযান চালাতে পারে। এমনকি এই ধরনের বিমানের সামান্যতম ক্ষতিও আকাশসীমায় যুক্তরাষ্ট্রের ‘স্টিলথ আধিপত্যের’ ধারণাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলবে।

প্রায় দুই সপ্তাহ আগেও ইরান একটি মার্কিন এফ-৩৫ লাইটনিং-২ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি করেছিল। সে সময় মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানিয়েছিলেন, একটি পঞ্চম প্রজন্মের স্টিলথ বিমান ইরানে যুদ্ধ মিশন পরিচালনার সময় জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছিলেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের দুটি সূত্র জানায়, ইরানি হামলায় যুদ্ধবিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সে সময় একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় আকাশেই যুদ্ধবিমানটিতে একটি মিসাইল আঘাত হানছে।

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে বেশ কয়েকটি বিমান হারিয়েছে। এর মধ্যে কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলে তিনটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হয়। এ ছাড়া ইরাকের পশ্চিমাঞ্চলে একটি কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাঙ্কার বিধ্বস্ত হয়ে এর সব ক্রু সদস্য নিহত হন।

এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর