শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ঢাকা

ইরান যুদ্ধে ২৩ বিলিয়ন ডলার অপচয় করলেন ট্রাম্প: মামদানি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পিএম

শেয়ার করুন:

ইরান যুদ্ধে ২৩ বিলিয়ন ডলার অপচয় করলেন ট্রাম্প: মামদানি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ এবং বিপুল ব্যয় নিয়ে সমালোচনা করেছেন নিউইয়র্ক সিটির মেয়র  জোহরান মামদানি। 

বুধবার (১ এপ্রিল) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।


বিজ্ঞাপন


মামদানি বলেছেন, ইরানের 'রেজিম চেঞ্জ' টার্গেট করে যুদ্ধ শুরু করা নিরর্থক। রেজিম চেঞ্জের সিদ্ধান্ত নেবে ইরানের জনগণ।

সেজন্য প্রতিটি দিক থেকেই এই যুদ্ধের বিরোধিতা করা উচিত। তার মতে, ওয়াশিংটনের এমন যুদ্ধনীতি অতীতে ভয়াবহ পরিণতি ডেকে এনেছে।

এক সাক্ষাৎকারে তিনি জানান, চলমান যুদ্ধের কারণে ইতোমধ্যে প্রায় ২৩ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। অথচ যুক্তরাষ্ট্রের মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হিমশিম খাচ্ছে। 


বিজ্ঞাপন


মামদানি বলেন, এই অর্থ যদি জনকল্যাণে ব্যয় করা হতো তাহলে তা স্বাস্থ্যসেবা, শিক্ষা কিংবা শিক্ষাঋণ মওকুফে বড় পরিবর্তন আনতে পারত। 

কিন্তু তা না করে যুদ্ধনীতির পেছনে বিপুল অর্থ অপচয় করা হচ্ছে, যা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের সুযোগ নষ্ট করছে।

এদিকে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ যুক্তরাষ্ট্রের শিশু ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি প্রকৃত বিনিয়োগ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার রাত ৯টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টায়) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন তিনি।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর