বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ঢাকা

ইরান অভিযান ‘শেষের কাছাকাছি’, মধ্যপ্রাচ্যের মিত্রদের ধন্যবাদ ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ০৭:৩২ এএম

শেয়ার করুন:

‘কাজ শেষের পথে’, মধ্যপ্রাচ্যের মিত্রদের ধন্যবাদ ট্রাম্পের

ইরানে চলমান সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র ‘খুব কাছাকাছি’ পৌঁছে গেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, শিগগিরই ‘কাজ শেষ করা হবে।’

ট্রাম্প বলেন, ‘আমরা কাজটি শেষ করব। আমরা খুব কাছাকাছি চলে এসেছি।’


বিজ্ঞাপন


স্থানীয় সময় রাত ৯টায় (বাংলাদেশ সময় সকাল ৭টায়) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট এসব কথা বলেন।

ট্রাম্পের এমন মন্তব্য আসে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের মধ্যেই, যা তিনি ‘অপারেশন এপিক ফিউরি’ নামে উল্লেখ করেছেন। তার ভাষ্য, অভিযানে যুক্তরাষ্ট্রের বাহিনী দ্রুত, নির্ণায়ক এবং ব্যাপক বিজয় অর্জন করছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষমতা ধ্বংস করা হয়েছে।

তিনি বলেন, ‘আজ রাতে আমি আনন্দের সঙ্গে বলতে চাই যে এই মূল কৌশলগত লক্ষ্যগুলো সমাপ্তির কাছাকাছি পৌঁছেছে। আমরা আমেরিকা ও বিশ্বের জন্য ইরানের ভয়ংকর হুমকি শেষ করার দোরগোড়ায় আছি।’


বিজ্ঞাপন


মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্রদের ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, ‘আমি আমাদের মিত্রদের ইসরায়েল, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনকে ধন্যবাদ জানাতে চাই। তারা দারুণ ভূমিকা রেখেছে।’

তিনি বলেন, ‘আমরা কোনো অবস্থাতেই তাদের ব্যর্থ হতে দেব না।’

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর