বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ঢাকা

ইসরায়েলের মধ্যাঞ্চলে দফায় দফায় ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ১২:১৯ পিএম

শেয়ার করুন:

ইসরায়েলের মধ্যাঞ্চলে দফায় দফায় ইরানের হামলা

ইরানের হামলার জবাব দিতে দখলদার ইসরায়েলের মধ্যাঞ্চলে তেহরান ব্যালিস্টিক ক্লাস্টার মিসাইল ছুড়েছে। এসব মিসাইল সরাসরি ইসরায়েলের মধ্যাঞ্চল ও বাণিজ্যিক রাজধানী তেলআবিবে আঘাত হেনেছে।

বুধবার (১ এপ্রিল) সকাল থেকে দফায় দফায় ছোড়া এ মিসাইল সরাসরি বেনি ব্রাকের বিভিন্ন স্থাপনায় গিয়ে আঘাত হানে। ইসরায়েল জানিয়েছে, এতে অন্তত তিনজন আহত হয়েছে। তবে হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। খবর টাইমস অব ইসরায়েল


বিজ্ঞাপন


হিব্রু ভাষার সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, ইরান থেকে মিসাইল ছোড়ার পর মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। 

এছাড়া মিসাইল কয়েক জায়গায় আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে। এরপর সেখানে ছুটে যান উদ্ধারকারীরা। 

পরবর্তীতে জানা যায়, সর্বশেষ মিসাইল হামলায় ১৪ জন আহত হয়েছে। এরমধ্যে এক বালিকা গুরুতর আহত হয়েছে। এছাড়া আরও দুজনের অবস্থাও খারাপ। আর ১১ জন সামান্য আহত হয়েছেন। 

এদিকে, ইরানের রাজধানী তেহরানে নতুন করে ব্যাপক হামলা হয়েছে। বুধবার (১ এপ্রিল) ভোরে তেহরান ছাড়াও আহভাজ, সিরাজ, ইস্ফাহান, কারাজ এবং কেরমানশাহতে হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।


বিজ্ঞাপন


সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ভোর বেলার হামলা এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় বেসামসরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা হয়েছে। এরমধ্যে তেহরানে একটি ওষুধ কোম্পানির উৎপাদন কারখানায় হামলার ঘটনা ঘটেছে। যেখানে ক্যানসার আক্রান্ত রোগীদের ওষুধ উৎপাদন করা হয়। 

এর পাশাপাশি ইস্ফাহানের একটি স্টিল কারখানা, বন্দর আব্বাসে একটি সমুদ্রবন্দর, পূর্ব ইরানের বোরোজেনের একটি স্টিল কারখানা, বুশেহের-এর একটি আবহাওয়া সংক্রান্ত স্থাপনা এবং পশ্চিম ইরানের আবাসিক কমপ্লেক্সকে টার্গেট করা হয়েছে।

বেসামরিক এসব স্থাপনাকে ‘রেড লাইন’ হিসেবে নিচ্ছে ইরানিরা। যুক্তরাষ্ট্র ও দখলদারদের এসব হামলাকে গুরুতর অপরাধ হিসেবে অভিহিত করে কঠোর পাল্টা ব্যবস্থার হুমকি দিয়েছে তেহরান।

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর