বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ঢাকা

বিদ্যুৎ সংকটে কিউবা, তেল নিয়ে রাশিয়ার ট্যাংকার ভিড়ল বন্দরে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ এএম

শেয়ার করুন:

বিদ্যুৎ সংকটে কিউবা, তেল নিয়ে রাশিয়ার ট্যাংকার ভিড়ল বন্দরে

তীব্র জ্বালানি সংকটের মধ্যে প্রায় ৭ লাখ ৩০ হাজার ব্যারেল তেল নিয়ে রাশিয়ার পতাকাবাহী একটি ট্যাংকার কিউবায় পৌঁছেছে। তিন মাসের মধ্যে এই প্রথম কোনো তেলবাহী জাহাজ দেশটিতে ভিড়ল দেশটিতে। সূত্র: আল জাজিরা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চলমান নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ‘আনাতোলি কোলদকিন’ নামের ট্যাংকারটিকে কিউবায় প্রবেশের অনুমতি দেয়। আফ্রাম্যাক্স শ্রেণির জাহাজটি মঙ্গলবার ভোরে দেশটির প্রধান জ্বালানি সংরক্ষণ বন্দর মাতানসাস উপসাগরে নোঙর করে।


বিজ্ঞাপন


যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজটি রোববার রাতে কিউবার জলসীমায় প্রবেশ করে। গুয়ানতানামো বে-তে অবস্থিত মার্কিন নৌঘাঁটির কাছ দিয়ে যাওয়ার সময়ও জাহাজটির গতিবিধি নজরদারিতে ছিল। যুক্তরাষ্ট্র জানিয়েছে, মানবিক কারণে জ্বালানি সরবরাহের অনুমতি দেওয়া হয়েছে।

জাহাজটি বন্দরে পৌঁছানোর সময় আশপাশের এলাকা এবং কিউবার বড় অংশই বিদ্যুৎবিহীন ছিল। দীর্ঘদিন তেল সরবরাহ বন্ধ থাকায় দেশটিতে জ্বালানি সংকট তীব্র আকার নিয়েছে।

প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল বলেছেন, তিন মাস ধরে কোনো তেলবাহী জাহাজ না পৌঁছানোয় সংকট আরও গভীর হয়েছে। এর ফলে দেশজুড়ে দীর্ঘ সময়ের বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। হাসপাতাল, গণপরিবহন ও কৃষি উৎপাদনও চাপে পড়েছে।

জ্বালানি ও খনি বিষয়কমন্ত্রী ভিসেন্তে দে লা ও লেভি জাহাজটির আগমনকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। তিনি সামাজিক মাধ্যমে রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান।


বিজ্ঞাপন


বিশেষজ্ঞদের মতে, জাহাজে থাকা অপরিশোধিত তেল থেকে প্রায় ১ লাখ ৮০ হাজার ব্যারেল ডিজেল উৎপাদন সম্ভব, যা কিউবার ৯ থেকে ১০ দিনের চাহিদা মেটাতে পারে। তবে এই তেল পরিশোধন করে ব্যবহারযোগ্য জ্বালানিতে রূপান্তর করতে কয়েক দিন সময় লাগবে।

কিউবা বর্তমানে নিজস্ব উৎপাদনে মোট চাহিদার প্রায় ৪০ শতাংশ জ্বালানি জোগান দিতে পারে। বাকি অংশের জন্য দেশটি আমদানির ওপর নির্ভরশীল।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর