মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ঢাকা

ইরানের অস্ত্রাগারে হামলার ভিডিও শেয়ার করলেন ট্রাম্প

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০১:৪২ পিএম

শেয়ার করুন:

ইরানের অস্ত্রাগারে হামলা ভিডিও শেয়ার করলেন ট্রাম্প

ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্ফাহানের একটি অস্ত্রাগার লক্ষ্য করে ভয়াবহ হামলা করেছে মার্কিন-ইসরায়েলি যৌথ বিমান বাহিনী। 

হামলার মাত্রা এতটাই ব্যাপক যে, প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক বিস্ফোরণের সেই চিত্র শেয়ার করেছেন। খবর এনডিটিভির।


বিজ্ঞাপন


সোমবার (৩০ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে সেই হামলার চিত্র প্রকাশ করে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার ব্যাপক বিস্ফোরণে কাঁপছে ইস্ফাহান।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে) জানিয়েছে, সোমবারের হামলায় বেশ কিছু শক্তিশালী বোমা ব্যবহার করেছে মার্কিন বাহিনী। 

এসব বোমার মধ্যে ২ হাজার পাউন্ড ওজনের বাঙ্কার বিধ্বংসী বোমাও ছিল। ২৩ লাখ মানুষ অধ্যুষিত ইরানের ইস্ফাহান শহরটি মধ্যযুগের বিভিন্ন ইরানি স্থাপনার নিদর্শনের জন্য বিখ্যাত। 


বিজ্ঞাপন


কৌশলগত দিক থেকেও এ শহরটি খুব গুরুত্বপূর্ণ। ইরানের পরমাণু প্রকল্পের কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে এ শহরটিতে। 

এছাড়াও এ শহরে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি বদর এয়ারবেইস রয়েছে।

প্রত্যক্ষ্যদর্শীদের বরাত দিয়ে ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিমান বাহিনীর হামলায় অস্ত্রাগারটিতে আগুন ধরে যায় এবং সংলগ্ন কিছু এলাকায় সেই আগুন ছড়িয়ে পড়ে। এছাড়া হামলার সময় বিস্ফোরণের শব্দে গোটা শহর কেঁপে উঠেছিল বলেও জানা গেছে।

-এমএমএস

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর