রোববার, ২৯ মার্চ, ২০২৬, ঢাকা

গাজায় যুদ্ধবিরতির দাবিতে প্যারিসে র‍্যালি-সমাবেশ

হাবিবুল্লাহ ফাহাদ, প‍্যারিস (ফ্রান্স) থেকে
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ০৯:২৬ পিএম

শেয়ার করুন:

গাজায় যুদ্ধবিরতির দাবিতে প্যারিসে র‍্যালি-সমাবেশ
প্যারিসে গাজা যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ সমাবেশ চলছে। ছবি: ঢাকা মেইল

ফ্রান্সের রাজধানী প্যারিসে গাজায় চলমান সহিংসতা বন্ধ এবং স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে শনিবার (২৮ মার্চ) দুপুরে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ বিক্ষোভে মানবাধিকার সংস্থা, শ্রমিক ইউনিয়ন, রাজনৈতিক দল এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

প্যারিসের ঐতিহাসিক প্লাস দ‍্য লা বাস্তিল এলাকা থেকে সমাবেশ শুরু হয়ে র‍্যালিতে রূপ নেয়। বিক্ষোভকারীরা “গাজায় গণহত্যা বন্ধ কর” এবং “গাজার জন্য ন্যায়বিচার” স্লোগান সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন।


বিজ্ঞাপন


বিক্ষোভে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ফ্রান্সের স্বেচ্ছাসেবীরা হলুদ জ্যাকেট ও ব্যানারসহ অংশ নেন। এছাড়াও অংশ নেয় ফ্রান্স-প্যালেস্টাইন সলিডারিটি অ্যাসোসিয়েশন, বিভিন্ন শ্রমিক ইউনিয়ন, শিক্ষক ও পাবলিক সেবা সংগঠন, বামপন্থী রাজনৈতিক দল, ফ্রেঞ্চ কমিউনিস্ট পার্টি, বয়কট-ডিভেস্টমেন্ট-স্যানকশন (বিডিএস) সমর্থক সংগঠন এবং ফরাসি-ইহুদি শান্তি সমর্থক সংগঠন।

সমাবেশে বক্তারা গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি, অবরুদ্ধ অঞ্চলে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী ফিলিস্তিনিদের অধিকার রক্ষার দাবি জানান।

আয়োজকরা জানান, ‘প্যালেস্টাইন সংহতি’ কর্মসূচি এবং “জমিন দিবস” দিবস উপলক্ষে এ বিক্ষোভের আয়োজন করা হয়।

বিশ্লেষকরা মনে করছেন, প্যারিসে এই বিক্ষোভ ফ্রান্সে গাজা ইস্যুতে ক্রমবর্ধমান জনমত এবং আন্তর্জাতিক সংহতির একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন।


বিজ্ঞাপন


এআর

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর